Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নিত্যপণ্যের বাজার আরো কঠোরভাবে তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
20 May, 2024, 07:00 pm
Last modified: 21 May, 2024, 02:28 pm

Related News

  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

নিত্যপণ্যের বাজার আরো কঠোরভাবে তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদুল আজহা সামনে রেখে প্রতিবছরই এসব পণ্যসহ অন্যান্য মসলা পণ্যের চাহিদা বাড়ে। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থায় দুর্বলতার কারণে এক শ্রেণির ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করে। 
টিবিএস রিপোর্ট 
20 May, 2024, 07:00 pm
Last modified: 21 May, 2024, 02:28 pm
অলংকরণ-টিবিএস

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আরও কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো কোনো পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বাড়ছে। এরকম অযৌক্তিক দাম বৃদ্ধি বন্ধ করতে বাজারে মনিটরিং কঠোর করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ এপ্রিল মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। সেখানে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৭৪ শতাংশ। আর খাদ্য মূল্যস্ফীতি উঠেছে ১০.২২ শতাংশ হারে,  যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। 

এদিকে গত ৮ মে বাংলাদেশ ব্যাংক টাকা-ডলার বিনিময় হার পদ্ধতিতে পরিবর্তন আনায় ডলারের আনুষ্ঠানিক দর এক লাফে ৭ টাকা টাকা বেড়ে গেছে। ডলারের বাড়তি দামের কারণে আমদানি করা খাদ্য বিশেষ করে ভোজ্যতেল, চিনি, ডাল, পোল্ট্রির খাবারের কাঁচামালসহ বিভিন্ন খাদ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। 

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২০ মে'র বাজারদরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে রসুন, হলুদ, আদা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, চিনি ও ডিমের দাম বেড়েছে। ঈদুল আজহা সামনে রেখে প্রতিবছরই এসব পণ্যসহ অন্যান্য মসলা পণ্যের চাহিদা বাড়ে। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থায় দুর্বলতার কারণে এক শ্রেণির ব্যবসায়ী বাড়তি চাহিদার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা করে। 

এমন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বাজারে মনিটরিং জোরদার করার নির্দেশনা দিলেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনা বিষয়ে জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টিবিএসকে বলেন, "সামনে কোরবানির ঈদ। উৎসব আসলেই কিছু ব্যবসায়ীর বাড়তি মুনাফা করার প্রবণতা থাকে। সামগ্রিকভাবে বাজারে যাতে অযৌক্তিকভাবে পণ্যমূল্য না বাড়ে –সে বিষয়ে নজরদারির জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ অন্যান্য যেসকল তদারককারী সংস্থা রয়েছে – তারা বাজারে মনিটরিং জোরদার করবে।" 

তিনি বলেন, যেহেতু রমজান মাসে মনিটরিংয়ের সুফল পাওয়া গেছে। তাই প্রধানমন্ত্রী মনে করেন, এটা থাকলে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হবে না। মানুষ স্বস্তিতে থাকবে। সেজন্যই এই নির্দেশনা। আগামী ঈদ উপলক্ষে বাজারে যাতে মনিটরিং তৎপরতা দৃশ্যমান থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে অহেতুক পণ্যের দাম বাড়াতে না পারে। সেই সাথে সরবরাহ যাতে ঠিক থাকে, সেটা নিশ্চিত করবে বাণিজ্য মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

বাজার তদারকি / প্রধানমন্ত্রীর নির্দেশ / নিত্যপণ্যের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net