Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, সরকারি নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
17 May, 2024, 07:40 pm
Last modified: 18 May, 2024, 02:34 pm

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, সরকারি নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় জেলেরা

জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাগরে ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
কক্সবাজার প্রতিবেদক
17 May, 2024, 07:40 pm
Last modified: 18 May, 2024, 02:34 pm
ছবি: সংগৃহীত

অবশেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা এসব মাছ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে চড়া দামে বিক্রি করছেন, তবুও হাসি নেই তাদের মুখে। কারণ আর মাত্র তিন দিন পর থেকেই শুরু হচ্ছে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় আছেন জেলেরা। তাই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা এবং সবাইকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন মৎস্যখাত সংশ্লিষ্টরা।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনে শুক্রবার (১৭ মে) সকালে দেখা যায়, স্তূপ করে রাখা ইলিশ বাছাই করছে শ্রমিক ও মৎস্য ব্যবসায়ীরা। রয়েছে ৪ আকারের ইলিশ। ২ কেজি, এক কেজি, ৮০০ গ্রাম ও ৩০০ থেকে ৫০০ গ্রাম ইলিশ করা হচ্ছে আলাদা। আর এসব ইলিশ পানি দিয়ে ধুয়ে দ্রুত প্যাকেটজাত করা হচ্ছে।

কুতুবদিয়ার এফবি আল্লাহ দান ট্রলারের জেলে হাফিজ বলেন, ছয় দিন মাছ শিকার করে ৩ হাজার ৭০০ ইলিশ পেয়েছি। যা বিক্রি করে ২০ লাখ টাকা পাওয়া গেছে। কিন্তু গত ৩ মাসে মাছ না পেয়ে ৫০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। আর এখন সাগরে ইলিশ মিলছে, কিন্তু ২০ মে থেকে সাগরে মাছ শিকার বন্ধ। কি হবে কিছুই বুঝতে পারছি না।

আরেক জেলে রহিম বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ২০ মে থেকে। এখন কীভাবে চলব, কীভাবে সংসার চালাব, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।

জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সাগরে ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি আরও বলেন, শুধু জেলে নয়, এই পেশার সঙ্গে মৎস্য শ্রমিক, মৎস্য ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত লাখো মানুষ জড়িত। কিন্তু তাদেরকে কোনো ধরনের সরকারি সহায়তার আওতায় আনা হয়নি। তাই মৎস্যশিল্পের সঙ্গে জড়িত সবাইকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানাচ্ছি।

মৎস্য ব্যবসায়ী নবী হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা শুরুর তিনদিন আগে সাগরে দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা এসব মাছ মৎস্য অবতরণ কেন্দ্রে এনে বিক্রি করছে। ২ কেজি ওজনের ১০০ ইলিশ বিক্রি হচ্ছে ২ লাখ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১০০ ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়। কিন্তু এসব ইলিশ ঢাকা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছি। কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাচ্ছে না। তাই লোকসান গুনতে হচ্ছে।

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিনে প্রায় একশ' মেট্রিক টন ইলিশ অবতরণ হয়েছে।

Related Topics

টপ নিউজ

সাগর / ইলিশ / জেলে / সরকারি নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • দেশে প্রথম ইনডোরে ইলিশ চাষ করবে প্রাণ-আরএফএল, যৌথ উদ্যোগে বিনিয়োগ ৪৩০ কোটি টাকা
  • ভারতে গেল মাত্র ১০৭ টন ইলিশ, রপ্তানির অনুমতি ছিল ১২০০ টন
  • ২০২৫ সালে ভারতে ১৪৫ টন ইলিশ রপ্তানি, ৭ বছরে সর্বনিম্ন; ১ বছরে দাম বেড়েছে ২৮-৫২%
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net