Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
শুক্রবারে মেট্রো চলবে না, স্পষ্ট করল ডিএমটিসিএল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2024, 05:05 pm
Last modified: 15 May, 2024, 05:57 pm

Related News

  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

শুক্রবারে মেট্রো চলবে না, স্পষ্ট করল ডিএমটিসিএল

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ সম্প্রসারণের চলমান কাজের যথাযথ অগ্রগতি নিশ্চিত করতে একটি নির্দিষ্ট ছুটির দিন প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
14 May, 2024, 05:05 pm
Last modified: 15 May, 2024, 05:57 pm
মতিঝিল থেকে সকাল পৌনে ৭টায় টিএসসি স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। ছবি: ইউএনবি

শুক্রবারে মেট্রোরেল পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলে আজ (১৪ মে) স্পষ্ট করেছে মেট্রো কর্তৃপক্ষ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় বলে জানিয়েছে এটি।

এর আগে আজ মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শীঘ্রই শুক্রবারেও মেট্রোরেল পরিষেবা চালু হবে। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন মেট্রো চলাচল করে।

তবে এ দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুক্রবারে ট্রেন চালানোর তাদের কোনো পরিকল্পনা নেই।

'শুক্রবার মেট্রোরেল পরিষেবা দেওয়ার কোনো পরিকল্পনা নেই আমাদের। এ বিষয়ে এখনও আমাদের কোনো আলোচনা হয়নি,' বলেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ সম্প্রসারণের চলমান কাজের যথাযথ অগ্রগতি নিশ্চিত করতে একটি নির্দিষ্ট ছুটির দিন প্রয়োজন।

'কাজ সম্পন্ন হয়ে গেলে ১.১৬ কিলোমিটার প্রসারিত অংশে বেশ কয়েকটি ট্রায়াল রান হবে। তাই এসব কাজ সম্পাদনের জন্য একদিন ছুটি আবশ্যিকভাবে প্রয়োজন,' বলেন তিনি।

এমএএন ছিদ্দিক আরও বলেন, এমনকি শুক্রবার মেট্রোরেল চালানোর কথা ভাবা হলেও তা বাস্তবায়নে সময় লাগবে।

দুটি ট্রেন চলার মধ্যকার বিরতি [হেডওয়ে] প্রসঙ্গে এমএএন ছিদ্দিক বলেন, যাত্রী পরিবহন বেড়ে যাওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

বর্তমানে মেট্রো অফ-পিক আওয়ারে ১২ মিনিট বিরতিতে এবং পিক আওয়ারে আট মিনিটের বিরতি দিয়ে চলাচল করে। 

সংস্থাটি পিক আওয়ারের বিরতি আট মিনিট থেকে পাঁচ মিনিটে কমিয়ে আনার বিষয়ে বিবেচনা করছে বলে জানা গেছে।

এমএএন ছিদ্দিক বলেন, 'আমরা ১৯ মে'র পর এ বিষয়ে আলোচনা করব এবং পিক আওয়ারে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানোর সম্ভাব্যতা পর্যালোচনা করব।'
 
Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড / ম্যাস র ্যাপিড ট্রানজিট-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net