Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নতুন গতিসীমা ধীরে ধীরে কার্যকর করা হবে: বিআরটিএ

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
10 May, 2024, 09:50 am
Last modified: 10 May, 2024, 09:51 am

Related News

  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 

নতুন গতিসীমা ধীরে ধীরে কার্যকর করা হবে: বিআরটিএ

মোঃ ফয়সাল আহমেদ
10 May, 2024, 09:50 am
Last modified: 10 May, 2024, 09:51 am
ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস

দেশের কোন সড়কে, কত গতিতে কোন ধরনের যানবাহন চলবে, তা ঠিক করে দিয়েছে ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে প্রথমে জনসচেতনতা তৈরি করার ওপর গুরুত্ব দিয়ে নতুন গতিসীমা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

বিআরটিএর  প্রথম বিজ্ঞপ্তিতে এ গতিসীমা তাৎক্ষণিক প্রয়োগের কথা বলা হলেও বিআরটিএর মুখপাত্র মাহবুব-ই-রব্বানী গতকাল জানিয়েছেন, এটি ব্যাপকভাবে বাস্তবায়নে সময় লাগবে। নতুন নির্দেশিকা সম্পর্কে জনগণকে জানানোর জন্য প্রচারণা কর্মসূচি চালানো হবে।

রব্বানী জানান, এই অন্তর্বর্তী সময়কালে গতিসীমা লঙ্ঘন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করা হবে। এর উদ্দেশ্য চালকদেরকে নতুন গতিসীমা সম্পর্কে জানানো।

সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কঠোরভাবে নতুন গতিসীমা প্রয়োগ করা হবে বলে জানান রাব্বানী।

যানবাহনের গতি মনিটর করতে আইনশৃঙ্খলা বাহিনী স্পিডগান ব্যবহার করবে। বিআরটিএ জানিয়েছে, কার্যকর প্রয়োগের জন্য পুলিশকে পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহ করা হবে।

মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা, ২০২৪-এ গাড়ির ধরন ও রাস্তার ক্যাটাগরির ওপর ভিত্তি করে যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। শহরের ভেতরে মোটরসাইকেল ও ট্রাক ঘন্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার এবং অন্যান্য যানবাহন সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে। 

শহরের গতিসীমায় অনেক চালক, বিশেষ করে মোটরসাইকেল চালকরা অসন্তোষ প্রকাশ করেছেন। সৈয়দ নুর-ই-আলম সাগর নামে একজন বাইকার বলেন, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতি বেঁধে দেওয়া বাস্তবসম্মত নয়; এতে শহরে যানবাহনের গতি অনেক ধীর হয়ে যাবে। তিনি মোটরবাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার করার দাবি জানান। তার মতে, এ গতিসীমায় সঠিক নিয়ন্ত্রণে নিরাপদে মোটরসাইকেল চালানো যাবে।

একইরকম উদ্বেগ প্রকাশ করে গাড়িচালক জানে আলম বলেন, গাড়িতে ঘণ্টায় ৪০ কিলোমিটার গতি বজায় রাখা অসুবিধাজনক। আলমের মতে, এ গতির ফলে যানচলাচলের প্রবাহ বাধাগ্রস্ত হবে।

ঢাকার বর্তমান যানজট পরিস্থিতিতে জটিলতা আরও বেড়েছে। বিশ্বব্যাংকের ২০১৭ সালের একটি সমীক্ষায় জানানো হয়, ঢাকায় যানবাহনের গড় গত এক দশকে ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে নেমে এসেছে। ২০৩৫ সালের মধ্যে এ শহরে যানবাহনের গতি ঘণ্টায় ৪ কিলোমিটারে নেমে আসতে পারে, যা হাঁটার গতির চেয়ে ধীর।

নতুন নির্দেশিকায় অন্যান্য সড়ক ক্যাটাগরির জন্যও গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়েসহ জাতীয় মহাসড়কগুলোতে (ক্যাটাগরি এ) ট্রাক ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে, অন্যান্য যানবাহন চলতে পারবে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে।

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার এবং অন্যান্য জাতীয় সড়ক ও জেলা সড়কগুলোতে সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। 

জাতীয় সড়কে (ক্যাটাগরি বি) বাইকের গতিবেগ হবে ঘণ্টায় ৫০ কিলোমিটার আর গাড়ি-বাস-মিনিবাস চলবে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিতে। ট্রাক ও আর্টিকুলেটেড লরির জন্য এই গতিসীমা সর্বোচ্চ ৪৫ কিলোমিটার। জেলা সড়কেও একই গতির মধ্যে থাকতে হবে।

Related Topics

টপ নিউজ

গতিসীমা / গাড়ির গতি / বিআরটিএ / যানবাহনের গতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর
  • পরোক্ষ ধূমপানের শিকার ৪ কোটি মানুষ, অর্ধেকই গণপরিবহনে
  • মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net