Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2024, 01:00 pm
Last modified: 09 May, 2024, 01:35 pm

Related News

  • বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • এক বছর বন্ধ থাকা পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের
  • ২৭ জুলাই থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট 

এ উপলক্ষে সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২য় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
টিবিএস রিপোর্ট
09 May, 2024, 01:00 pm
Last modified: 09 May, 2024, 01:35 pm
ছবি: ইউএনবি থেকে সংগৃহীত।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭ টায় ৪১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট বিজি-৩৩০১। 

এ হজ ফ্লাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ- ২০২৪ এর যাত্রী পরিবহন শুরু করেছে। উল্লেখ্য, এর আগে ৪০৯ জন হজযাত্রী নিয়ে কা'বার উদ্দেশে ছেড়ে গেছে সাউদিয়া এয়ারলাইন্সের একটি বিমান।

এ উপলক্ষে সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২য় টার্মিনালে হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ধর্মমন্ত্রী বলেন, "হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সন্তুষ্টি বিধানের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি  অর্জন করা সম্ভব। হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে। হজযাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ আচরণ করতে হবে। বিমানে যাতায়াতের সময় হজযাত্রীরা যাতে কোনরূপ অসহায়ত্ববোধ না করেন কিংবা অস্বস্তিতে না ভোগে সেদিকে দৃষ্টি রাখতে হবে।"

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, "আমাদের হজযাত্রী পরিবহনের প্রধান ক্যারিয়ার হলো বাংলাদেশ বিমান। মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করে থাকে এই এয়ারলাইন্সটি।" 

তিনি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে অনুরোধ করেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা রাখেন সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার,  সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান,  হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)'র সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমূখ।

অতিথিরা হজযাত্রী এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেন। শেষে হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদেরকে বিদায় জানান। 

পরে ধর্মমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনেস এয়ারলাইন্সের হজ ফ্লাইটের উদ্বোধন করেন।

Related Topics

টপ নিউজ

হজ ফ্লাইট / বিমান বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • এক বছর বন্ধ থাকা পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের
  • ২৭ জুলাই থেকে ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net