Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ১৭৭ কেন্দ্রের ১০৩টি ঝুঁকিপূর্ণ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 May, 2024, 03:00 pm
Last modified: 07 May, 2024, 03:02 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ১৭৭ কেন্দ্রের ১০৩টি ঝুঁকিপূর্ণ

ফলে এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়তি নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 May, 2024, 03:00 pm
Last modified: 07 May, 2024, 03:02 pm
ছবি: টিবিএস

প্রথম ধাপে আগামীকাল বুধবার (০৮ মে) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নানান কারণে দুই উপজেলার ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। 

ফলে এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়তি নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও, সরাইল ও নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকা আগে থেকেই দাঙ্গাপ্রবণ হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণে বেশ কয়েকটি দিক বিবেচনায় আনা হয়। তারমধ্যে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়া অন্যতম। এছাড়া, নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে সরাইল ও নাসিরনগরের ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

ভোটকেন্দ্রে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং টিমের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া, নির্বাহী ম্যজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন নির্বাচনে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সবগুলো ভোটকেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এরমধ্যে যেসব কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- সেগুলোতে বাড়তি নজরদারি থাকবে। 

এর আগে, মঙ্গলবার (০৭ মে) সকালে কড়া নিরাপত্তা দিয়ে সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হয়।

উল্লেখ্য, সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / উপজেলা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ৩ জনসহ ১৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net