Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
জালিয়াতির মাধ্যমে স্বর্ণের দোকানের কর্মচারী থেকে সাততলা বাড়ি ও ছয় ফ্ল্যাটের মালিক তিনি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2024, 08:40 pm
Last modified: 04 May, 2024, 08:38 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

জালিয়াতির মাধ্যমে স্বর্ণের দোকানের কর্মচারী থেকে সাততলা বাড়ি ও ছয় ফ্ল্যাটের মালিক তিনি

তারা চাইলে একই ব্যক্তির ভিন্ন নামে ১০টি জাতীয় পরিচয়পত্র বানাতে পারে, কিংবা একই ফ্ল্যাট বা জমির একাধিক জাল দলিল তৈরি করে একাধিক ক্রেতার কাছে বিক্রির নামে ঠকাতে পারে। আবার চাইলে একই সম্পত্তি বন্ধক রেখে অসংখ্য বার ঋণও নিতে পারে। 
টিবিএস রিপোর্ট
04 May, 2024, 08:40 pm
Last modified: 04 May, 2024, 08:38 pm
ছবি: টিবিএস

এই জালিয়াত চক্রটি মাকড়সার জালের মতো বিস্তৃত, বহুদূর পর্যন্ত তাদের হাত প্রসারিত। 

তারা চাইলে একই ব্যক্তির ভিন্ন নামে ১০টি জাতীয় পরিচয়পত্র বানাতে পারে, কিংবা একই ফ্ল্যাট বা জমির একাধিক জাল দলিল তৈরি করে অসংখ্য ক্রেতার কাছে বিক্রির নামে ঠকিয়ে নিতে পারে। আবার চাইলে একই সম্পত্তি বন্ধক রেখে অসংখ্য বার ব্যাংক থেকে ঋণও নিতে পারে। 

এভাবেই তারা কয়েক বছর ধরে ফ্ল্যাট বিক্রির কথা বলে অসংখ্য মানুষের কাছ থেকে কমপক্ষে ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।

আজ শনিবার (৪ মে)  বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে রয়েছে চক্রের হোতা, বিভিন্ন বেসরকারি ব্যাংক কর্মকর্তা এবং একজন এনআইডি কর্মচারী।

সিআইডি বলেছে, ভূমি অফিস, ব্যাংক, সাব-রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে এনআইডি অফিস পর্যন্ত প্রায় সর্বত্র এই চক্রের যোগাযোগ রয়েছে। 

তারা জানান, জয়নাল আবেদীন এ ধরনের একটি চক্রের মূল হোতা। সম্প্রতি তার একাধিক প্রতিষ্ঠানসহ ২৫ জন সদস্যের বিরুদ্ধে মানি লন্ডারিং (অর্থ পাচার) প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি।

এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জয়নাল আবেদীন ইদ্রিস (৪০), তার প্রধান সহযোগী রাকিব হোসেন, ভায়রা কে এম মোস্তাফিজুর রহমান, জাল কাগজপত্র ও এনআইডি প্রস্তুতকারক লিটন মাহমুদ, ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল প্রস্তুতকারক হাবিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা হিরু মোল্যা, আবদুস সাত্তার ও সৈয়দ তারেক আলীকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে।

ছবি: টিবিএস

সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বলেন, 'জালিয়াতি করে একটি ফ্ল্যাটের বিপরীতে সাতটি ব্যাংক ঋণ দেওয়া হয়েছে বলে আমরা প্রমাণ পেয়েছি। এটা কীভাবে সম্ভব? এটা আমারও প্রশ্ন। '

তিনি বলেন, 'আপনি যদি কারো নামে ১০টি এনআইডি কার্ড চান, তারা তাও করে দিতে পারে। আবার এক জমি বা একটি ফ্ল্যাটের বিপরীতে ১০টি দলিল প্রয়োজন হলে, তারা তাও করে দিতে পারে। 

মহম্মদ আলি মিয়া বলেন, 'সব জায়গায়ই তাদের চক্রের লোক আছে।'

সিআইডি প্রধান আরও বলেন, চক্রের প্রধান জয়নাল আবেদীনের বিভিন্ন নামের ছয়টি এনআইডি কার্ড ছিল।

ইদ্রিস বসুন্ধরা আবাসিক এলাকায় একটি সাততলা ভবন এবং মিরপুর ও আশকোনা এলাকায় পাঁচটি ফ্ল্যাটসহ আরও আটটি ফ্ল্যাটসহ প্রচুর অর্থ উপার্জন করেছেন। বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণ নিয়ে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। কাগজপত্র জাল করে ফ্ল্যাটগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রিও করতেন তিনি।

চক্রটি যেভাবে কাজ করত

প্রথমে রাজধানীর অভিজাত এলাকায় ফ্ল্যাট দেখিয়ে ফাঁদ পাতা হতো। দেখানো জমির দলিলের কাগজপত্রগুলো সবই থাকতো হালনাগাদ এবং দেখতে খাঁটি।

ক্লায়েন্ট একবার টোপ গিললে, তার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। এছাড়া একই সম্পত্তির বিপরীতে একাধিক ঋণ নিতেও জাল কাগজপত্র ব্যবহার করা হতো।

সিআইডির তদন্তে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে শত শত কোটি টাকা অবৈধভাবে পাচারের অভিযোগ পাওয়া যায়। 

অনুসন্ধানে জানা গেছে, ইদ্রিস নিজে রাজধানীর মিরপুরে সমবায় মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ইদ্রিস ফ্ল্যাট জালিয়াতি শুরু করেন। ইদ্রিসের দুই স্ত্রী রুম্মানা ও রাবেয়া আক্তার মুক্তাও ইদ্রিসের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রতারণার জন্য ইদ্রিস মূলত ছয়টি জাল এনআইডি কার্ড ব্যবহার করতেন। এসব পরিচয়পত্র দিয়ে বিভিন্ন ব্যাংকে প্রায় ৫০টি অ্যাকাউন্ট খোলেন তিনি।

ফ্ল্যাটসহ অন্যান্য খাত থেকে তিনি যে অর্থ উপার্জন করতেন, সেসব তার বিলাসবহুল জীবনযাত্রার পেছনে ব্যয় হতো।

Related Topics

টপ নিউজ

জালিয়াতি / ফ্ল্যাট / সিআইডি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net