Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2024, 11:55 am
Last modified: 22 April, 2024, 12:40 pm

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

টিবিএস রিপোর্ট
22 April, 2024, 11:55 am
Last modified: 22 April, 2024, 12:40 pm
ছবি: সৈয়দ জাকির হোসেন

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন স্থানে একের পর এক হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। 

এই পরিস্থিতিতে গত ১৯ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা না কমায় সেই হিট অ্যালার্টের সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে। 

আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল রোববার ২৬ দিনের বন্ধ শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল। কিন্তু তাপপ্রবাহের কারণে সব স্কুল-কলেজের ছুটি ৭ দিন বাড়িয়ে দেওয়া হয়। ফলে আগামী ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খুলবে।

এছাড়া তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস নিচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে

গ্রীষ্মের শুরুতেই তীব্র তাপদাহের কবলে দক্ষিণ এশিয়া, বাংলাদেশও জ্বলছে

গতকাল দেশের সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এছাড়া পাবনায় ৪২ ডিগ্রি, কুষ্টিয়ায় ৪০ ডিগ্রি ও যশোরে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকাল। 

গতকাল বেলা তিনটায় ঢাকায় সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।    

আবহাওয়া অফিস জানায়, কোনো অঞ্চলে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে সেটিকে অতি-তীব্র তাপদাহ হিসেবে চিহ্নিত করা হয়, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আর ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।  

বর্তমানে দেশের ৪০টির বেশি জেলার বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষসহ আপামর জনতার নাভিশ্বাস উঠছে। 

প্রচণ্ড তাপদাহে এরমধ্যেই দেশে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার এদের একজন মারা গেছেন পাবনায়, অন্যজন চুয়াডাঙ্গায়। 

পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় প্রচণ্ড গরমে মারা গেছেন সুকুমার দাস। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সুকুমার নগরীর রূপকথা রোড এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। তীব্র গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গায় মাঠে পাটের বীজ লাগানোর সময় অতিরিক্ত গরমে মারা যান জাকির হোসেন নামের এক কৃষক। শনিবার সকালে দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়া চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। টিবিএসের স্থানীয় প্রতিনিধি জানান, এতে ফসলের মাঠেই শুকিয়ে যাচ্ছে ধান ও সবজি গাছ। ফলে দেখা দিতে পারে এ মৌসুমে ফলন বিপর্যয়। অতিরিক্ত তাপের কারণে ধান চিটা হয়ে যাচ্ছে। হেক্টরের পর হেক্টর জমির সবজি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফুলকপি, লালশাক, পুঁইশাক, ঢেড়সসহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতির মুখে পড়েছে। 

খরতাপের কারণে ধানের থোড় থেকে ফুল বের হওয়ার পর শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে মাঠের পর মাঠ। ধানের ফলনে ব্যাপক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে এতে। অনেক কৃষক ধান পাঁকার আগেই জমি থেকে ধান কেটে ফেলছেন। মেশিনে সেচ দিয়েও কোন লাভ হচ্ছে না। পানি দেওয়ার অল্প সময় পর মাটি শুকিয়ে যাচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। 

Related Topics

টপ নিউজ

তাপপ্রবাহ / তীব্র তাপপ্রবাহ / হিট অ্যালার্ট / তাপপ্রবাহ সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net