Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
গুলশানে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গ্রেপ্তার ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2024, 08:20 pm
Last modified: 17 April, 2024, 08:40 pm

Related News

  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে
  • ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, গুলশানের পরিদর্শককে বদলি
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: মামলার পর গ্রেপ্তার সাব-ঠিকাদার

গুলশানে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গ্রেপ্তার ৩

অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার নারীদের মদপানের লাইসেন্স ছিল না। ‘তারা অবৈধভাবে অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান,’ বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
17 April, 2024, 08:20 pm
Last modified: 17 April, 2024, 08:40 pm
ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

পহেলা বৈশাখের রাতে রাজধানীর গুলশানে মদপান করে কয়েকজন নারী মিলে এক নারীকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন। ঘটনার সময় তারা ও ভুক্তভোগী সবাই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে ডিবি।

ভুক্তভোগী নারীর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার (১৭ এপ্রিল) জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

ভুক্তভোগী নারী রিতা আক্তার সুস্মি বলেন, রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ওই তিন নারী তার ওপর হামলা করেন।

'আমি ও এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় যাই। এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে একসঙ্গে টয়েলেটে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোঁরার ম্যানেজারকে জানালে তারা মেয়েদের বের করে দেন,' বলেন তিনি।

অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার নারীদের মদপানের লাইসেন্স ছিল না। 'তারা অবৈধভাবে অতিরিক্ত মদ পান করে মাতাল হয়ে মারামারিতে জড়ান,' বলেন তিনি।

লাইসেন্স না থাকা সত্ত্বেও তাদের কাছে মদ বিক্রি করায় ক্যাফে সেলেব্রিটা বারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

পুলিশের এ অতিরিক্ত কমিশনার বলেন, 'যে মেয়েকে তারা মেরেছে, সে মেয়েটিও মাতাল ছিল। যে বারগুলো লাইসেন্স ছাড়া মদ বিক্রি করেছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।'

রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, 'মদ খাওয়ার জন্য কারও লাইসেন্স থাকলে বৈধ বার থেকে মদ পান করতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই।'

লাইসেন্সবিহীন কারও কাছে বার কর্তৃপক্ষ মদ বিক্রি করতে পারে না উল্লেখ করে তিনি জানান, ক্যাফে সেলেব্রিটা অভিযুক্ত নারীদের কাছে অতিরিক্ত পরিমাণে মদ বিক্রি করেছে।

'তারা বাড়তি মদ পান করে মাতাল, বেসামাল হয়ে গেলেন। বারের লোকজনের উচিৎ ছিল বেসামাল নারীদের নিয়ন্ত্রণ করা,' বলেন গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

মদ খেয়ে মারামারি / মদ্যপান / মদ / গুলশান / গ্রেপ্তার / বার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডে
  • ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, গুলশানের পরিদর্শককে বদলি
  • বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
  • গুলশান ও বনানী থানায় নতুন ওসি, উত্তরার ডিসি হলেন রেজাউল করিম
  • টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: মামলার পর গ্রেপ্তার সাব-ঠিকাদার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net