Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪: বৌভাতের অনুষ্ঠানে আর যাওয়া হলো না তাদের

বাংলাদেশ

বরিশাল প্রতিবেদক
17 April, 2024, 03:50 pm
Last modified: 17 April, 2024, 05:53 pm

Related News

  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • নিউইয়র্কের টাইমস স্কয়ারে কর্মস্থলের কাছে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪: বৌভাতের অনুষ্ঠানে আর যাওয়া হলো না তাদের

বুধবার দুপুর দেড়টার দিকে ঝালকাঠিগামী বেপরোয়া গতির একটি ট্রাক গাবখান টোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়।
বরিশাল প্রতিবেদক
17 April, 2024, 03:50 pm
Last modified: 17 April, 2024, 05:53 pm
ছবি: টিবিএস

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর কাছে একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেটকারসহ কয়েকটি গাড়িকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই একটি বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট হাট ইউনিয়নের গ্রাম পুলিশ কামাল হোসেন বলেন, 'ব্যাটারিচালিত চারটি ইজিবাইক ও একটি মাইক্রোযোগে প্রায় ২৫ জন নিয়ে গাবখান ইউনিয়নের ওস্তাখাল গ্রামে বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছিলাম। আমার শ্যালিকার বৌভাতের আয়োজন ছিল। পথে গাবখান টোলে আমাদের গাড়িগুলো টোল দিচ্ছিল। এরই মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পেছন থেকে আমাদের গাড়িগুলো, পথচারী ও টোলকর্মীদের চাপা দেয়।'

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'দুর্ঘটনায় আমার ছোটভাই দশম শ্রেণির ছাত্র আতিকুর রহমান সাদি নিহত হয়েছে। আমার ভাই চোখের সামনেই মারা গেল। আমি কিছুই করতে পারিনি।'

শেখেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আতফি আহম্মেদ বলেন, 'আমার ওয়ার্ডের গ্রাম পুলিশ কামাল হোসেনের শ্যালিকার বৌভাতে সবাই যাচ্ছিল। কামাল হোসেন আমাকে জানিয়েছেন,  নিহতদের মধ্যে ১০ জন তার নিজের পরিবার ও শ্বশুরবাড়ির আত্মীয়।'

ইতোমধ্যে উদ্ধারকাজ শেষ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, 'উদ্ধার কাজ শেষ করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করেছি। বাকি কেউ মারা গেলে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যেতে পারেন।'

তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িগুলোকে চাপা দেয়। তারপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।'

ছবি: টিবিএস

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তিনি টিবিএসকে বলেন, এখন পর্যন্ত আমরা ১৪ জন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছে। উদ্ধারকাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।  তবে স্থানীয়রা ১৬ জন নিহতের কথা জানিয়েছেন। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আহত অবস্থায় ১৬ থেকে ২০ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। উদ্ধারকাজ প্রায় শেষপর্যায়ে।

ছবি: টিবিএস

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, আহতদের হাসপাতালে ভর্তি  করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম টিবিএসকে বলেন, 'দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্মদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।'

Related Topics

টপ নিউজ

নিহত / ট্রাক / ঝালকাঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপ উল্টে এক সদস্য নিহত, আহত ৬
  • নিউইয়র্কের টাইমস স্কয়ারে কর্মস্থলের কাছে ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net