Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বান্দরবান যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 April, 2024, 09:30 pm
Last modified: 20 April, 2024, 01:45 pm

Related News

  • সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি পুনরায় দখল না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বান্দরবান যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া, রোয়াংছড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান জেলার পুলিশ কর্মকর্তা।
টিবিএস রিপোর্ট
05 April, 2024, 09:30 pm
Last modified: 20 April, 2024, 01:45 pm
ফাইল ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিতে আগামীকাল শনিবার (৬ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বান্দরবানে যাচ্ছেন বলে জানিয়েছে জেলা পুলিশের একটি সূত্র।

বিষয়টি স্বীকার করে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) টিবিএসকে বলেন, "শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান পরিদর্শনে আসছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি পরবর্তী নির্দেশনা দিলে সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।"

একইসঙ্গে হামলা হতে পারে– এমন আশঙ্কায় রোয়াংছড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, "যেকোনো ধরনের হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।"

"বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাই সমন্বিতভাবে কাজ করছে," যোগ করেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে। ভল্টের টাকা নিতে না পেরে ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা। 

এর পরের দিন থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

সবশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব। কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের প্রতিহত করতে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। ওইদিন মধ্যরাতে বান্দরবানের আলীকদম ২৬ মাইল এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টেও গুলির ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / বান্দরবানে ব্যাংক লুট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি পুনরায় দখল না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গুম কমিশন ও মানবাধিকার সংক্রান্ত আইনের কিছু ত্রুটি সংশোধনের প্রয়োজন আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net