Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
মানুষের জন্য কাজ করুন, জনগণের আস্থা হারাবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
04 April, 2024, 04:30 pm
Last modified: 04 April, 2024, 04:36 pm

Related News

  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • জুলাইয়ের আইকনিক ‘১০ নম্বর জার্সি’ পরেই হাসনাত আবদুল্লাহর শপথ
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • 'এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই': আওয়ামী লীগের না থাকা নিয়ে রুমিন ফারহানা
  • সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন ফারহানা

মানুষের জন্য কাজ করুন, জনগণের আস্থা হারাবেন না: জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ৫টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ সিটির কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন।
ইউএনবি
04 April, 2024, 04:30 pm
Last modified: 04 April, 2024, 04:36 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি: পিআইডি

জনগণের কল্যাণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'কোনোভাবেই জনগণের আস্থা ও বিশ্বাস হারাবেন না। জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করুন।'

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং ৫টি জেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ সিটির কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, তার সরকার দেশের প্রতিটি এলাকার উন্নয়ন করেছে। এই উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূল জনগণ।

শেখ হাসিনা বলেন, 'প্রতিটি গ্রাম একেকটি শহরে রূপান্তরিত হবে। এরই মধ্যে আমূল পরিবর্তন এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন।'

প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের প্রতি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে- জনপ্রতিনিধিদের বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ লাভ করবে। 'এ প্রেক্ষাপটে জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের বর্তমান ধারা অব্যাহত রাখতে আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে জনগণের পাশে দাঁড়ানো, তাদের সেবা করার দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।'

এর আগে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

পাঁচটি জেলা পরিষদের চেয়ারম্যানরা হলেন- কুড়িগ্রামের আ ন ম ওবায়দুর রহমান, ঠাকুরগাঁওয়ের আব্দুল মজিদ, সিরাজগঞ্জের শামীম তালুকদার, ব্রাহ্মণবাড়িয়ার বিল্লাল মিয়া ও হবিগঞ্জের আলেয়া আক্তার।

পরে একই স্থানে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ৪৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা। কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা জয়ী হওয়ায় প্রথম নারী মেয়র পেয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। গত ৯ মার্চ সিটি করপোরেশনের উপ-নির্বাচনে জয়ী হন তিনি। ওই দিনই ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন একরামুল হক টিটু।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / নির্বাচিত জনপ্রতিনিধি / শপথ গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
  • জুলাইয়ের আইকনিক ‘১০ নম্বর জার্সি’ পরেই হাসনাত আবদুল্লাহর শপথ
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • 'এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই': আওয়ামী লীগের না থাকা নিয়ে রুমিন ফারহানা
  • সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন ফারহানা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net