Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
৪ বিভাগে হিট অ্যালার্ট জারি, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2024, 08:40 pm
Last modified: 04 April, 2024, 04:06 am

Related News

  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
  • পুরো একটি শহরকে কি শীতাতপ নিয়ন্ত্রিত করা সম্ভব?
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে

৪ বিভাগে হিট অ্যালার্ট জারি, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। 
টিবিএস রিপোর্ট
03 April, 2024, 08:40 pm
Last modified: 04 April, 2024, 04:06 am
প্রতীকী ছবি: রয়টার্স

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার (৩ এপ্রিল) দেশের চার বিভাগে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে।

বিভাগগুলো হলো ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী।

আজ বিকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। 

তিনি জানান, বুধবার বিকেল তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ছয়টি তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতিতীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, 'আবহাওয়ার মডেল অনুযায়ী আগামী তিন দিনে দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে বাতাসের আর্দ্রতাও বৃদ্ধি পাবে। ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।'

তিনি আরও বলেন, 'আমরা সতর্কতা জরি করেছি যাতে যারা ঘরের বাইরে বের হবেন তারা প্রস্তুতি নিয়ে বের হন। অতিরিক্ত তাপমাত্রায় নিজেকে নিরাপদ রাখার জন্য যারা মাঠে কাজ করেন, গণপরিবহনে চলাচল করেন, তারা যেন বাড়তি প্রস্তুতি নিয়ে বের হন।'

ঈদের ছুটিতে এবারে বৃষ্টির দেখা না মেলারই সম্ভাবনা বেশি জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, '৭-৮ তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, কিন্তু এর পরে আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার মডেল বিশ্লেষণ করলে দেখা যায় ১৩-১৪ তারিখের দিকে সামান্য বৃষ্টি হতে পারে। এর আগে বৃষ্টির দেখা না মেলারই সম্ভাবনা বেশি। ঈদুল-ফিতরের ছুটিতে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রা তীব্র থাকার সম্ভাবনা রয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

আবহাওয়া / তাপমাত্রা / হিট অ্যালার্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
  • পুরো একটি শহরকে কি শীতাতপ নিয়ন্ত্রিত করা সম্ভব?
  • যে কারণে অন্য মহাদেশের চেয়ে ইউরোপের তাপমাত্রা দ্রুত বাড়ছে
  • গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা
  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net