Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
আগরতলায় সার্ভারে ত্রুটি: ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 April, 2024, 01:30 pm
Last modified: 02 April, 2024, 01:32 pm

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই শেষ হবে: সড়ক পরিবহন সচিব
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রপ্তানি আয়

আগরতলায় সার্ভারে ত্রুটি: ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
02 April, 2024, 01:30 pm
Last modified: 02 April, 2024, 01:32 pm
ছবি: টিবিএস

ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে ৪ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও যাত্রী পারাপার শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল সোয়া ৮টা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এর প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয়। বন্ধের সময়ে বন্দরের ইমিগ্রেশনে শতাধিক যাত্রী আটকা পড়েছিলেন।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক বলেন, 'সকাল সোয়া ৮টা থেকে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়। সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়, যেন আর যাত্রী না পাঠানো হয়।'

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শুধু বিমানের টিকিটধারী যাত্রীদের পারাপারে সম্মত হয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরবর্তীতে সার্ভারের ত্রুটি সারানোর পর দুপুর পৌনে ১টা থেকে যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়।

উল্লেখ্য, স্থলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০ থেকে ৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।

Related Topics

টপ নিউজ

আখাউড়া স্থলবন্দর / আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • সনদ জটিলতা: আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ
  • ঢাকা-সিলেট মহাসড়কে জনভোগান্তি ডিসেম্বরেই শেষ হবে: সড়ক পরিবহন সচিব
  • আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ১২শ' কেজি ইলিশ
  • কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দরে বেড়েছে রপ্তানি আয়

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net