Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
আজ পদ্মা সেতু ও আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন ভুটানের রাজা

বাংলাদেশ

ইউএনবি
27 March, 2024, 11:45 am
Last modified: 27 March, 2024, 01:07 pm

Related News

  • দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই
  • ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন আরাফাত
  • বিমানবন্দরে ভুটানের রাজাকে অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতি
  • বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে বেজা

আজ পদ্মা সেতু ও আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন ভুটানের রাজা

আজ দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার পৌঁছানোর কথা রয়েছে।
ইউএনবি
27 March, 2024, 11:45 am
Last modified: 27 March, 2024, 01:07 pm
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ছবি: সংগৃহীত

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ (২৭ মার্চ) পদ্মা সেতু পরিদর্শন করবেন।

পদ্মা সেতু পরিদর্শন শেষে রাজা জিগমে বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন এবং সেখানকার অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রত্যক্ষ করবেন।

আজ দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন রাজাকে অভ্যর্থনা জানাবেন।

সেখানে ভিডিও প্রেজেন্টেশন ও সংক্ষিপ্ত আলোচনার পর তিনি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নির্মাণ এলাকা পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার বিকালে রাজা কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

ভুটানের দক্ষিণাঞ্চলীয় শহর জেলিফু থেকে ১৯০ কিলোমিটার দূরে কুরিগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দেওয়ায় দেশটি ইতোমধ্যে বাংলাদেশকে সাধুবাদ জানিয়েছে।

এ বিষয়ে ভুটান ও বাংলাদেশ কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

দক্ষিণ এশিয়ার এই দুই দেশ আশা প্রকাশ করেছে, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে 'নতুন দিগন্ত' যোগ করবে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বৃহত্তর সমৃদ্ধি অর্জনে সহায়তা করবে।

কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে রাজা সোনাহাট স্থলবন্দরে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সোনাহাট স্থলবন্দর হয়ে আসামের গোলকগঞ্জের উদ্দেশে বাংলাদেশ ভূখণ্ড ত্যাগ করবেন ভুটানের রাজা।

সেখানে তাকে বিদায় জানাবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Related Topics

টপ নিউজ

ভুটানের রাজা / ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক / বাংলাদেশ-ভুটান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই
  • ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন আরাফাত
  • বিমানবন্দরে ভুটানের রাজাকে অভ্যর্থনা জানালেন রাষ্ট্রপতি
  • বাণিজ্য বাড়াতে কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে বেজা

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net