Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
অবন্তিকার আত্মহত্যা: রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কারাগারে

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
19 March, 2024, 05:30 pm
Last modified: 19 March, 2024, 05:35 pm

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

অবন্তিকার আত্মহত্যা: রিমান্ড শেষে সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কারাগারে

১৫ মার্চ রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম এবং সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা। এরপর কুমিল্লায় নিজের বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।
কুমিল্লা প্রতিনিধি
19 March, 2024, 05:30 pm
Last modified: 19 March, 2024, 05:35 pm
ফাইল ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ নির্দেশ দেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আম্মান সিদ্দিকী ও দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রবিবার (১৭ মার্চ) রাতে তাদেরকে কুমিল্লায় নিয়ে আসা হয়। ওইদিন রাতে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে মামলা দায়ের করেন।

গতকাল ১৮ মার্চ পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচদিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুইদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে।

মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা। এরপর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও পিসি পার্ক স্মরণিকা ভবনের দ্বিতীয় তলায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / প্রক্টর / দ্বীন ইসলাম / আত্মহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • রাজধানীর বনশ্রীতে ১০ বছর বয়সি শিশুর আত্মহত্যা: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net