Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
শাস্তি কমিয়ে সড়ক পরিবহন (সংশোধন) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন মন্ত্রিসভার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2024, 08:55 pm
Last modified: 13 March, 2024, 09:05 pm

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী
  • চুইংগাম থেকে নেওয়া ডিএনএ পরীক্ষায় ৪১ বছর পর ধরা পড়ল হত্যামামলার আসামি

শাস্তি কমিয়ে সড়ক পরিবহন (সংশোধন) আইনের খসড়ায় নীতিগত অনুমোদন মন্ত্রিসভার

জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের ২৬তম সভায় আইনটি সংশোধনের সিদ্ধান্ত হয় বলেও উল্লেখ করেন তিনি। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, অংশীজনদের সাথে আলোচনার পর কমিটি এসব সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে। যাতে নীতিগত সায় দিয়েছে মন্ত্রিসভা।   
টিবিএস রিপোর্ট
13 March, 2024, 08:55 pm
Last modified: 13 March, 2024, 09:05 pm
বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

ড্রাইভিং লাইসেন্সের অনিয়মসহ বিভিন্ন ধরনের অপরাধের জন্য চালক ও তার সহকারীদের জেল-জরিমানার পরিমাণ কমিয়ে সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

আজ বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। 

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, সড়ক পরিবহন আইনের তিনটি ধারার অপরাধ অজামিনযোগ্য ছিল। এখন একটি ধারার অপরাধকে অজামিনযোগ্য রেখে অন্য দুটিকে জামিনযোগ্য করা হয়েছে। আইনের ১২টি ধারায় অপরাধের শাস্তি কমানো হয়েছে। আটটিতে জরিমানার পরিমাণ কমানোর অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের ২৬তম সভায় আইনটি সংশোধনের সিদ্ধান্ত হয় বলেও উল্লেখ করেন তিনি। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, অংশীজনদের সাথে আলোচনার পর কমিটি এসব সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে। যাতে নীতিগত সায় দিয়েছে মন্ত্রিসভা।   

মাহবুব হোসেন জানান, ড্রাইভিং লাইনেন্স প্রস্তুত সংক্রান্ত অপরাধ করলে এতদিন বিদ্যমান আইনের ৬৯ ধারায় ২ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান ছিল, আইনের সংশোধনীতে তা কমিয়ে ২ বছর জেল ও ৩ লাখ টাকা করা হয়েছে।

লাইসেন্স বাতিলের পরেও যানবাহন চালালে বর্তমান আইনে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তার বদলে ৩ মাস কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

আইনের ৭১ ধারার সংশোধনীতে পরিবহন সুপারভাইজারদের লাইসেন্স নেওয়াও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। 

এছাড়া বিদ্যমান আইনের ৮০ ধারায় ভাড়ার চার্ট না দেখালে বা বেশি ভাড়া নিলে এত দিন ১ মাস জেল বা ১০ হাজার টাকা জরিমানা করা হতো। দুটো অপরাধ একসঙ্গে করলে এতদিন এই শাস্তি দেওয়া হত। এখন চার্ট প্রদর্শন না করলে বা বেশি ভাড়া দাবি করলে এই সাজা দেওয়া হবে– খসড়ায় এ প্রস্তাব রয়েছে ।
 
Related Topics

টপ নিউজ

সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪ / মন্ত্রিসভা বৈঠক  / সাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেককে ফিরিয়ে এনে আদালতের সাজা কার্যকর করব: প্রধানমন্ত্রী
  • চুইংগাম থেকে নেওয়া ডিএনএ পরীক্ষায় ৪১ বছর পর ধরা পড়ল হত্যামামলার আসামি

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net