Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
‘দুনিয়ার সবচেয়ে বড় ওটিপি’ নিয়ে বাংলাদেশের প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির একশেষ

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
11 March, 2024, 08:05 pm
Last modified: 12 March, 2024, 04:50 pm

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ হচ্ছে, বৈধ কি না জানা যাবে যেভাবে 

‘দুনিয়ার সবচেয়ে বড় ওটিপি’ নিয়ে বাংলাদেশের প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তির একশেষ

উপায়ান্তর না দেখে পুরো ওটিপি কোড প্রিন্ট করান সালাহউদ্দিন, এরপর একজনকে পাশে দাঁড়িয়ে সংখ্যাগুলো পড়তে বলেন। এভাবেই এক মিনিটের কাজটা করতে হয়েছে ঘণ্টাখানেক ধরে।  
জয়নাল আবেদীন শিশির
11 March, 2024, 08:05 pm
Last modified: 12 March, 2024, 04:50 pm
৩২০টি সংখ্যার ওটিপি কোড ম্যাসেজ পেয়েছেন বিদ্যুৎসেবার প্রি-পেইড গ্রাহক সালাহ উদ্দিন মাহমুদ।

৩২০টি সংখ্যা! বিদ্যুতের প্রি-পেইড মিটারের ব্যালান্স রিচার্জের জন্য রাজধানীর শনির আখড়ার বাসিন্দা সালাহউদ্দিন মাহমুদের ফোনে ঠিক এতগুলো সংখ্যারই ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি কোড পাঠানো হয়েছে।

সালাহউদ্দিনের মিটারের ব্যালান্স তখন শেষ হওয়ার পথে, শঙ্কায় ছিলেন যেকোনো মুহূর্তেই বিদ্যুৎহীন হবে তাঁর বাড়ি। 

তাই প্রিপেইড মিটারের ওটিপি কোডের জন্যই অপেক্ষা করছিলেন। মিটারের বোতাম চেপে ওটিপি প্রবেশ করালেই আর দুশ্চিন্তাও থাকতো না। 

সচরাচর প্রিপেইড মিটারের ওটিপি ২০ সংখ্যার বেশি আসে না, এরপর তা মিটারে তুলতে লাগে এক মিনিটের মতোন। কিন্তু, এবারে এমন কোড পাবেন তাই-ই বা কে জানত! সংখ্যার বাহুল্য দেখে রীতিমতো বিস্ময়ে বাকরুদ্ধ অবস্থা হয় তাঁর। 

প্রতীকী ছবি: কোপাইলট

যেন সালাহউদ্দিনের বিদ্যুৎ সরবরাহকারীরা নতুন রেকর্ড করতে কোমর বেঁধে নেমেছেন। 

এতগুলো সংখ্যা ফোন থেকে পড়ে সঠিকভাবে মিটারের বোতাম চেপে প্রবেশ করা রীতিমতো এক দুঃসাধ্য ব্যাপার। 

উপায়ান্তর না দেখে পুরো ওটিপি কোড প্রিন্ট করান সালাহউদ্দিন, এরপর একজনকে পাশে দাঁড়িয়ে সংখ্যাগুলো পড়তে বলেন। এভাবেই এক মিনিটের কাজটা করতে হয়েছে ঘণ্টাখানেক ধরে।  

এই ভোগান্তি শুধু সালাহউদ্দিনের বেলাতেই ঘটেনি।

২০২২ সালের তথ্যমতে, দেশে প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৫১ লাখ ৭ হাজার। সারাদেশ থেকে এসব গ্রাহকের অনেকেই ২০০ সংখ্যার বেশি ওটিপি কোড পাওয়ার অভিযোগ করেছেন।

এনিয়ে সামাজিক মাধ্যমে সিলেটের এক গ্রাহক অসীম তালুকদার লিখেছেন, "সাধারণ একটি মিটার রিচার্জ করার জন্য কেন ২৪০, ৩২০, ৩৫০ বা ৩৬০ ডিজিটের কোড লাগবে! ডিজিটালাইজেশনের নামে সাধারণ মানুষের হয়রানি এভাবে বাড়ানোর কাজ কেউ কীভাবে করতে পারে? তাঁদের কী কোনো কাণ্ডজ্ঞান নেই?"

এবিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে আলাপকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-র চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল হক বলেন, "বিদ্যুতের ট্যারিফ বা দাম পরিবর্তন করা হলে, লোডশেডিং বাড়লে, নতুন সংযোগ বা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের ফলে অনেক সময় গ্রাহক এই ধরনের সমস্যার সম্মুখীন হন।"

তিনি জানান, প্রি-পেইড মিটার রুপান্তরের একটি পরিকল্পনা আছে তাঁদের– যার আওতায় প্রিপেইড মিটারকে রুপান্তর করা হবে অ্যাডভান্স মিটার ইনফ্রাস্ট্রাকচার (এএমআই)-এ। আগামীতে বিল পরিশোধ করা তার ফলে অনেকটাই সহজ হয়ে যাবে। 

কিন্তু, সেবা উন্নত হওয়ায় অপেক্ষায় থাকা গ্রাহকরা এরমধ্যেই তিতিবিরক্ত। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারি বলেন, এই ধরনের হয়রানি একেবারেই অনাবশ্যক। 

"অনলাইন ব্যাংকিংয়ের মোবাইল অ্যাপগুলোর মতোন এটাও খুবই সহজ একটা সিস্টেম করা যেত। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো অহেতুক ডিজিটাল হয়রানি তৈরি করেছে। একজন প্রোগ্রামার হিসেবে আমি বুঝতে পারি না, আজকের ডিজিটাল দুনিয়ান কেন গ্রাহকদের ৩৪০টি ডিজিট চাপতে হবে। এটি বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত"- তিনি বলছিলেন।
 
পাটোয়ারি আরো বলেন, সব নাগরিকের জাতীয় পরিচয়পত্র রয়েছে, সেই অনুযায়ী বিল পরিশোধের জন্য বিদ্যুৎ বিভাগ স্বল্প খরচেই একটি অ্যাপ তৈরি করতে পারে।  

আলী আহমেদ নামে চট্টগ্রাম নগরীর এক বাসিন্দা বলেন, "আমার শিক্ষাদীক্ষা তেমন নেই। এতগুলো সংখ্যা নিয়ে কী করব– তাই ভেবে দিশা পাই না। আমি নিজের মতো করে চেষ্টাও করেছি, কিন্তু দুইবার ভুল করার পর মিটার লক হয়ে যায়। এখন বিদ্যুৎ অফিস থেকে কেউ এসে সামান্য এই কাজটা কখন করে দিবে সেই অপেক্ষায় আছি।" 

সাভারের নামাগেন্ডা এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, "আমার বাড়িতে বিদ্যুতের মিটার সিঁড়ির নিচে। আগে ২০ ডিজিটের কোড চেপে মিটার রিচার্জ করতাম। এখন আমাকে ২৪০টির বেশি সংখ্যার ওটিপি পাঠানো হচ্ছে। প্রথম দুইবার আমি ভুল কোড চাপি, তখন মিটার লক হয়ে যায়। আমার বাড়ির অন্য ভাড়াটেরাও একই সমস্যার মধ্যে আছেন।

"এটা কোন ধরনের ডিজিটালাইজেশন?" – প্রশ্ন রাখেন তিনি। 

পিডিবি'র একজন কর্মকর্তা এর কারণ ব্যাখ্যা করে বলেন,  বছরের শুরুতে সব গ্রাহকের তথ্য হালনাগাদ করা হয়। 

"এতগুলো সংখ্যা ব্যবহারের কারণ, প্রতিটি সংখ্যা দ্বারা গ্রাহকের নাম, শ্রেণিবিভাগ ইত্যাদি তথ্য বোঝানো হয়। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সার্ভারে এসব এনক্রিপটেড তথ্য সংরক্ষণ করা হয়। নতুন কোনো তথ্য হালনাগাদ করতে নাহলে, তখন ২০টি ডিজিট দিয়েই রিচার্জ করা যায়।"

অবশ্য তিনি এটাও বলেন যে, বিদ্যুতের পরবর্তী দাম পরিবর্তনের আগপর্যন্ত এই সমস্যা আর হবে না। 

উৎপাদিত বিদ্যুতের সদ্ব্যবহার ও অপচয় রোধে স্বয়ংক্রিয় বিলিং সুবিধা সৃষ্টি করার জন্য ২০১১ সালে প্রি-পেইড মিটার চালু করা হয়। বর্তমানে প্রি-পেইড মিটার আরও আধুনিকায়ন করে অনলাইন স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সংযোগ দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের জুলাই পর্যন্ত দেশে মোট বিদ্যুৎ গ্রাহক ৪ কোটি ৩১ লাখ। এদের মধ্যে ১১ দশমিক ৮৫ শতাংশ প্রি-পেইড মিটারের আওতায় রয়েছেন। আর দেশব্যাপী প্রি-পেইড মিটার স্থাপনের কাজ করছে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি কোম্পানি। 

এগুলো হলো- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)।

বর্তমানে প্রি-পেইড মিটার স্থাপনের ছয়টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

প্রিপেইড মিটার / বিদ্যুৎ বিল / গ্রাহক / ভোগান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • তেলসংকটের অজুহাতে চট্টগ্রামে গ্যাসচালিত যানেও ভাড়া দ্বিগুণ, পরিবহন সংকটে নগরবাসীর ভোগান্তি
  • সরকার রেশনিং তুলে নিলেও পাম্প মালিকরা কমাচ্ছেন তেল বিক্রির পরিমাণ
  • ঈদযাত্রায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে নারী ও শিশু
  • ১৬ ডিসেম্বর থেকে অবৈধ হ্যান্ডসেট বন্ধ হচ্ছে, বৈধ কি না জানা যাবে যেভাবে 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net