Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
দুর্বল ও সবল ব্যাংককে চাপ দিয়ে এক করার বিরুদ্ধে সতর্কতা ব্যবসায়ী নেতা-অর্থনীতিবিদদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2024, 05:45 pm
Last modified: 10 March, 2024, 05:56 pm

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

দুর্বল ও সবল ব্যাংককে চাপ দিয়ে এক করার বিরুদ্ধে সতর্কতা ব্যবসায়ী নেতা-অর্থনীতিবিদদের

'তাদের নাম প্রকাশ করা হলে তারা সামাজিকভাবে চাপের মধ্যে পড়বেন এবং ওই টাকা পরিশোধে বাধ্য হবেন।'
টিবিএস রিপোর্ট
10 March, 2024, 05:45 pm
Last modified: 10 March, 2024, 05:56 pm
ছবি: টিবিএস

দুর্বল ও সবল ব্যাংকগুলোকে চাপ দিয়ে একীভূতকরণের বিরুদ্ধে সতর্ক করেছেন ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদেরা।

রোববার (১০ মার্চ) রাজধানীতে এক প্রাক-বাজেট আলোচনায় বক্তৃতাকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম বলেন, 'ব্যাংকের মার্জার [একীভূতকরণ] নিয়ে মানুষের মধ্যে ভীতি আছে, কনফিউশন [বিভ্রান্তি] আছে। কারণ দুর্বল ব্যাংকের সঙ্গে মার্জার হলে কী ধরনের সমস্যা হবে সে প্রশ্ন আছে।'

বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলাম বলেন, 'ব্যাংকের মার্জার নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাড়াহুড়া না করে একটি ব্যাংক কমিশন গঠন করে তাদের মতামতের ভিত্তিতে মার্জার করা উচিত।'

'প্রাক বাজেট আলোচনা ২০২৪-২৫' শীর্ষক ওই সভায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী বাজেট বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে বলে আশ্বস্ত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

যারা ব্যাংকের কাছ থেকে ঋণের নামে টাকা নিয়ে ইচ্ছা করে খেলাপি হয়েছেন বা বিদেশে পাচার করেছেন, তাদের নাম প্রকাশ করার দাবি জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআিই) সাবেক সভাপতি একে আজাদ।

তিনি বলেন, 'তাদের নাম প্রকাশ করা হলে তারা  সামাজিকভাবে চাপের মধ্যে পড়বেন এবং ওই টাকা পরিশোধে বাধ্য হবেন।

'যারা ব্যাংকের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে খেলাপি হয়ে গেছেন, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু ঋণের নামে যারা টাকা নিয়ে বিনিয়োগ না করে বিদেশে নিয়ে গেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?'

বর্তমান সংসদ সদস্য আজাদ আরও বলেন, সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংককে কেন করদাতার টাকায় ভর্তুকি দেওয়া হবে?

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে একে আজাদ বলেন, 'ব্যাংক থেকে বলা হচ্ছে ডলার ১০৯ টাকা। কিন্তু আমরা কিনছি ১২৪ টাকায়। এনবিআর আমাদের আমদানি করা পণ্যের ওপর ট্যাক্স আদায় করছে ১২৪ টাকা হিসাব করে।' 

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

ব্যাংক / এফবিসিসিআই / ব্যবসায়ী / ঋণ / খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে মতিঝিলের ফুটপাতে
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net