Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ডিএসই’র ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, সূচকে ভুল তথ্য প্রদর্শন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2024, 11:50 am
Last modified: 10 March, 2024, 12:01 pm

Related News

  • কারিগরি ত্রুটির কারণে তিতাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই

ডিএসই’র ওয়েবসাইটে কারিগরি ত্রুটি, সূচকে ভুল তথ্য প্রদর্শন

আজ রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম দিনেই কারিগরি ত্রুটি দেখা দেয় ডিএসই’র ওয়েবসাইটে।
টিবিএস রিপোর্ট
10 March, 2024, 11:50 am
Last modified: 10 March, 2024, 12:01 pm
ডিএসই ওয়েসবাইটের স্ক্রিনশট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আবারও বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। ওয়েবসাইটে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়েবসাইটের অপারেশনে কারিগরি ত্রুটির কারণে এমন সূচক দেখা যাচ্ছে। কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের আজকের সূচক সংক্রান্ত তথ্য উপেক্ষা করতে এবং এ নিয়ে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছে।

ইন্ডিকেটর টেক্সট বা গ্রাফ কিছুই আপডেট করা হচ্ছে না ওয়েবসাইটে। তাই এই মুহূর্তে বাজারের প্রকৃত অবস্থাও ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে না। অধিকন্তু, বাজার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে সূচক।

আজ রোববার (১০ মার্চ) সপ্তাহের প্রথম দিনেই কারিগরি ত্রুটি দেখা দেয় ডিএসই'র ওয়েবসাইটে।

সকাল ১০টায় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর থেকে ওয়েবসাইটটিতে ভুল তথ্য প্রদর্শন হতে থাকে।

সকাল ১০টা ১০ মিনিটে ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুসারে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬,১২৩ পয়েন্ট বা ৯৯.৯৯% কমে ৩৯.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অথচ তখন পর্যন্ত বাজারে ২২৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এরমধ্যে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যা লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৭০.৩২%।
এ সময়ে শরীয়াহ সূচক ডিএসইএসের অবস্থান দেখানো হয় ০.০৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১,৩৩৫ পয়েন্ট বা ৯৯.৯৯% কম।

অন্যদিকে, বাজারমূলধনের দিক থেকে বড় ৩০টি কোম্পানির মূল্যসূচক ডিএস৩০-এর অবস্থান দেখানো হয় ২,০৯৬ পয়েন্ট– যা আগের দিনের চেয়ে ২.২৩ পয়েন্ট বা ০.০৬% বেশি।

বেলা সাড়ে ১০টা নাগাদ ওয়েবসাইটে তিনটি মূল্যসূচকের সব তথ্য শূন্য দেখানো হয়। সাড়ে ১০টা পর্যন্ত সূচকের গ্রাফেও কোনো তথ্য ছিল না।

Related Topics

টপ নিউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ / ডিএসই / কারিগরি ত্রুটি / ওয়েবসাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • কারিগরি ত্রুটির কারণে তিতাসের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ
  • ভাসমান টার্মিনালে কারিগরি ত্রুটি: গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট
  • ডিএসইর ‘এলিট ক্লাবে’ যুক্ত হলো বিএসআরএম, একমি ল্যাবস ও পাওয়ার গ্রিড; বাদ পড়ছে লিন্ডে ও ইউনিক হোটেল
  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net