Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এস আলম চিনিকলে আগুনে পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2024, 09:30 pm
Last modified: 07 March, 2024, 09:42 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

এস আলম চিনিকলে আগুনে পরিবেশের ক্ষতি নিরূপণে কমিটি গঠন

বিশেষজ্ঞরা বলছেন, পোড়া চিনির বর্জ্যের কারণে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে গেছে। সে কারণে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী ভেসে উঠছে। 
টিবিএস রিপোর্ট
07 March, 2024, 09:30 pm
Last modified: 07 March, 2024, 09:42 pm
ছবি: ইউএনবি

চট্টগ্রামের এস আলম চিনিকলের গুদামে অগ্নিকাণ্ডের ফলে হওয়া পরিবেশগত প্রভাব নিরূপণে একটি কমিটি গঠন করেছে পরিবেশ অধিদপ্তর।

কমিটিকে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ এবং প্রশমন ও প্রতিরোধ ব্যবস্থার জন্য সুপারিশ করতে বলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিল্লোল বিশ্বাসকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটিতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন (পিএইচডি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব রিভার, হারবার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক ড. আসিফুল হক।

সদস্য হিসেবে আছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের উপপরিচালক মো. কামরুল হাসান। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক ফেরদৌস আনোয়ার।

নির্দেশনায় বলা হয়েছে, কমিটি প্রয়োজনে অন্য যে কোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

চট্টগ্রামের এস আলম চিনিকলের গুদামে থাকা অপরিশোধিত চিনি আগুনে পুড়ে এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছিটানো পানি মিশে গিয়ে পড়েছে পাশের কর্ণফুলী নদীতে। এতে নদীর পানি দূষিত হয়ে দেখা দিয়েছে মারাত্মক বিপর্যয়।

দূষণের ফলে পানিতে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ। সেই মাছ ধরতে মানুষ জাল, প্লাস্টিকের ঝুড়ি বা খালি হাতেই নেমে পড়েছেন নদীতে।

বিশেষজ্ঞরা বলছেন, পোড়া চিনির বর্জ্যের কারণে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে গেছে। সে কারণে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী ভেসে উঠছে। 

এর আগে সোমবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন একটি চিনি শোধনাগার কারখানার গুদামে আগুন লাগে।
 
Related Topics

টপ নিউজ

এস আলম / চিনিকল / আগুন / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • নজরে কুয়ালালামপুরের দুই বিলাসবহুল হোটেল, বিভিন্ন দেশে এস আলমের সাম্রাজ্য নিয়ে তদন্ত
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net