Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
পণ্য মজুদ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2024, 03:30 pm
Last modified: 05 March, 2024, 05:04 pm

Related News

  • গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’ দেখানো হয়েছে: আইনমন্ত্রী
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী
  • ‘খোকনের আচরণ সঠিক ছিল না’: প্রধান বিচারপতির এজলাস ছাড়ার ঘটনা নিয়ে আইনমন্ত্রী
  • ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধনে বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী

পণ্য মজুদ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

মোবাইল কোর্টের মামলাগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে সুষ্ঠু নিস্পত্তির পাশাপাশি মামলা জট নিরসনের জন্য ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
05 March, 2024, 03:30 pm
Last modified: 05 March, 2024, 05:04 pm
ফাইল ছবি: সংগৃহীত

পণ্য মজুদ করে কেউ বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুললে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। 

আজ মঙ্গলবার (০৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

একই সঙ্গে মোবাইল কোর্টের মামলাগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে সুষ্ঠু নিস্পত্তি করতে বলা হয়। এছাড়া, মামলা জট নিরসনের জন্য ডিসিদের সহযোগিতাও চাওয়া হয়েছে।

ডিসিরা কী বলেছেন এবং এর পরিপ্রেক্ষিতে তাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, "ডিসিরা কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন এবং আমাদের আইন সচিব সে প্রশ্নের জবাব দিয়েছেন। যেসব মাল জব্দ করা হয়, সেসব মাল নিষ্পত্তির বিষয়ে  কী করা উচিত এবং আধুনিকায়নের বিষয়ে কিছু প্রস্তাব এসেছে, আমরা ই-জুডিশিয়ালের কথা বলেছি। সেখানে কতটুকু সুবিধা হবে সে কথা বলেছি।"

তিনি বলেন,  "মামলা জট নিরসনে ডিসিরা যেন সহযোগিতা করেন, সে বিষয়ে বলা হয়েছে। মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটি মামলা আছে। সেটি নিষ্পত্তির জন্য আমরা ত্বরিত পদক্ষেপ নেবো। এছাড়া,  আরেকটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে- সেটি হলো অনেক সময় হাইকোর্ট বিভাগে কেউ যদি মামলা করে, তখন হাইকোর্ট আবেদন নিষ্পত্তির জন্য একটি আদেশ দেন। সেক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দেয় যে, হাইকোর্টের আদেশ না বুঝে অনেক দেরি করা হয়। এ বিষয়ে স্পষ্টিকরণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞ এট্যার্নি জেনারেল, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আমি বলেছি আবেদনটি ডিসপোজ করা বা সম্ভব হলে গ্রহণ করা।  আর যদি সম্ভব না হয় তাহলে একটি জবাব দিয়ে ব্যাপারটি নিষ্পত্তি করে দেওয়া; এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে।" 

বাজার ব্যবস্থায় কেউ যদি অস্থিতিশীলতা তৈরি করে বা পণ্য মজুদ করে রাখে- তাহলে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন, সে বিষয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে আনিসুল হক বলেন, "প্রধানমন্ত্রী নিজেই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এজন্য ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট করা হয়েছিল। বিশেষ এই কারণটিকে চিহ্নিত করার জন্য এই অ্যাক্ট করা হয়েছে। আর আমি এখন আপনাদের মাধ্যমে বলছি, এরকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।" 

সম্প্রতি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটলো; এ ধরনের ঘটনা আগেও ঘটেছে; আইনের শাসন না থাকার কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা গাফিলতির জন্য ঘটছে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "তদন্ত শেষ হয়ে যদি আদালতের কাছে তদন্ত রিপোর্ট আসে এবং সেখানে যদি মামলা শুরু করা হয়, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশনা দেওয়া দরকার, সেটি দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

পণ্য মজুদ / বিশেষ ক্ষমতা আইন / আইনমন্ত্রী / আইনমন্ত্রী আনিসুল হক / পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’ দেখানো হয়েছে: আইনমন্ত্রী
  • আমরা প্রতিশোধপরায়ন হইনি, হতে চাইও না: আইনমন্ত্রী
  • সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইনমন্ত্রী
  • ‘খোকনের আচরণ সঠিক ছিল না’: প্রধান বিচারপতির এজলাস ছাড়ার ঘটনা নিয়ে আইনমন্ত্রী
  • ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধনে বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net