Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
অভিবাসনে এখনও দালালদেরই দৌরাত্ম্য: বিশেষজ্ঞরা

বাংলাদেশ

05 March, 2024, 11:10 am
Last modified: 05 March, 2024, 11:17 am

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

অভিবাসনে এখনও দালালদেরই দৌরাত্ম্য: বিশেষজ্ঞরা

অনুষ্ঠানে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাশের মহাসচিব মেহজাবিন খালেদ বলেন, ‘এখনও অনেক অভিবাসী দালাল ধরে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এটি বন্ধ হওয়া দরকার।’
05 March, 2024, 11:10 am
Last modified: 05 March, 2024, 11:17 am
ছবি: সংগৃহীত

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পক্ষ থেকে নানা তৎপরতার পরও শ্রম অভিবাসনের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।

সোমবার (৪ মার্চ) রাজধানীতে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ কথা বলেন। তাদের পরামর্শ- দালালদের ঠেকাতে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে বিদ্যমান আইনের ফাঁক-ফোকর বন্ধ করতে হবে।

সেই সঙ্গে তারা অভিবাসীদের হয়রানি কমাতে দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা ও সরকারি পরিষেবা প্রদানকারীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাশের মহাসচিব মেহজাবিন খালেদ বলেন, 'এখনও অনেক অভিবাসী দালাল ধরে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এটি বন্ধ হওয়া দরকার।'

তিনি অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ প্রদান, বিশেষ করে যারা গৃহকর্মী হিসেবে বিদেশে যেতে চান, তাদের গৃহস্থালির কাজে ব্যবহৃত মেশিন বা যন্ত্রপাতির ব্যবহারে অভ্যস্ত করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, 'এয়ারপোর্টের কর্মকর্তা যারা ডেস্কে বসেন, সহযোগিতা না করে তারা উল্টো যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের সচেতনতার বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এর ফলে অভিবাসনপ্রত্যাশীদের হয়রানি কমবে।'

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন ও অর্থ) মাসুদ রানা বলেন, 'সাব রিক্রুটিং এজেন্ট নিয়োগ দিতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়ী বানাতে হবে। এটি জালিয়াতি ঠেকাতে সহায়ক হবে।'

সাবেক সংসদ সদস্য ও সংসদীয় ককাশের সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন বলেন, 'অভিবাসন প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য ও নারীরা বিদেশে কাজ করতে গিয়ে যে সহিংসতার শিকার হয়, তা কমাতে কাজ করতে হবে। এ ধরনের কর্মসূচিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে যুক্ত করতে হবে।'

মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রগ্রাম ম্যানেজার ইশরাত পারভীন ইমা বলেন, 'টিটিসিগুলোতে শুধু মডিউল বেজ প্রশিক্ষণ না দিয়ে কিছু ভিডিও এবং যেটায় সহজে বোঝা যায়, এমন কিছুর মাধ্যমে প্রশিক্ষণ করাতে হবে।'

অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের যোগাযোগ দক্ষতা বাড়ানোর বিষয়েও জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বমসার চেয়ারম্যান লিলি জাহান, সেক্রেটারি জেনারেল শেখ রুমানা, উপদেষ্টা ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

শ্রম / অভিবাসন / দালাল / হয়রানি / শ্রমিক / আইন / জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • চট্টগ্রামে মিথ্যা জিডি করে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানির দায়ে নারীর ১ মাসের কারাদণ্ড
  • মে দিবস উপলক্ষে ছায়ানটে সাংস্কৃতিক অনুষ্ঠান 
  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net