Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
৭ দিন ধরে পদ্মার চরে আটকা পাথরবোঝাই বাল্কহেড

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
22 February, 2024, 03:45 pm
Last modified: 22 February, 2024, 05:44 pm

Related News

  • যাত্রাবাড়ীতে চোর সন্দেহে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫
  • রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের
  • মোল্লা খিচুড়ির টানে পদ্মার পাড়ে
  • পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি
  • মাওয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্টের পরিকল্পনা

৭ দিন ধরে পদ্মার চরে আটকা পাথরবোঝাই বাল্কহেড

গত ১৬ ফেব্রুয়ারি বাল্কহেডটি ১৮৩ টন পাথর বোঝাই করে মায়া নৌ বন্দর থেকে রওনা দেওয়ার পর হাকিমপুর পদ্মার চরে আটকা পড়ে
টিবিএস ডেস্ক
22 February, 2024, 03:45 pm
Last modified: 22 February, 2024, 05:44 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

১৮৩ মেট্রিক টন ব্ল্যাক স্টোনস (কালো পাথর) বোঝাই একটি বাল্কহেড বাংলাদেশের সীমান্তের গোদাগাড়ীর হাকিমপুর নামক স্থানে সাতদিন ধরে আটকা পড়ে আছে। গত ১৬ ফেব্রুয়ারি বাল্কহেডটি ১৮৩ টন পাথর নিয়ে ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর থেকে বাংলাদেশের গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা করার পর পর বাংলাদেশ সীমান্তের সুলতানগঞ্জ নৌবন্দর থেকে ১২ কিলোমিটার দূরে বাল্কহেডটি পদ্মার চরে আটকা পড়ে। এজন্য আমদানিকারককে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

আমদানিকারক মো. মনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "৫০০ টনের বাল্কহেডটিতে মেঘনা ট্রেডার্সের মাধ্যমে আমরা ১৮৩ টন পাথর বোঝাই করে মায়া নৌ বন্দর থেকে রওনা দেওয়ার পর হাকিমপুর পদ্মার চরে আটকা পড়ে। এজন্য আমাদের প্রতিদিন ভাড়া বাবদ ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া বাল্কহেডটিতে ৫ জন স্টাফ রয়েছে। তাদের খাওয়া দাওয়া ও বেতন বাবদ অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে।"

তিনি বলেন, "পাথর বোঝাই করে বাল্কহেড ছেড়ে দেওয়ার ১০ দিন আগে বিআইডব্লিউটির সাথে আমরা যৌথ জরিপ করেছিলাম তখন পানি উচ্চতা ভালো ছিল। তখন আমরা বাল্কহেড ভাড়া করার সময় মনে করেছিলাম যে ৫০০ টনের বাল্কহেডটিতে খুব সহজেই ১৮০/২০০ টন মালামাল বহন করা সম্ভব। কিন্তু হুট করেই পদ্মার পানি নেমে যাওয়ায় বাল্কহেডটি আটকা পড়ে যায়। এইজন্য বিআইডব্লিউটির আসলে কোনো দোষ নেই। পদ্মার সীমান্তে ২০০ মিটার স্থানে পানির নব্যতা কম থাকে। সেই স্থানটি যদি ড্রেজিং করা সম্ভব হয় তাহলে সারাবছর মালামাল পরিবহণ করা সম্ভব।"

বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চলতি বছরের ফেব্রুয়ারির ১২ তারিখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর চালু হয়। নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করেন।

আমদানিকারক মো. মনিরুজ্জামান আরও বলেন, "আমরা কাস্টমসে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যাতে আমাদের বাল্কহেডের সিলগালা খুলে হাকিমপুর থেকে দুইটি নৌযানের মাধ্যমে পাথরগুলো আনলোড করে সুলতানগঞ্জ বন্দরে নিয়ে যেতে। কিন্তু কাস্টমস আমাদের সেই অনুমতি দেয়নি।"

এই বিষয়ে বিআইডব্লিউটিএর ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক মু. রফিকুল ইসলাম বলেন, "পদ্মার চরে তাদের বাল্কহেডটি আটকে নেই। পানির উচ্চতা কম থাকায় তারা একস্থানে দাঁড়িয়ে ওই চ্যানেলের পানির গভীরতা পর্যবেক্ষণ করছে। তারা নিজেরাই চেষ্টা করছে কীভাবে বাল্কহেডটিকে ওই চ্যানেল পার করা যায়।"

তিনি বলেন, "আমাদের বিআইডিব্লউটি থেকে ১.৭ মিটার লোডেড ড্রাফট ব্যবহারের অনুমতি দেওয়া আছে। তারা সম্ভবত তার চেয়ে বেশি পরিমাণ ড্রাফট ব্যবহার করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে।"

Related Topics

টপ নিউজ

পদ্মা / বিআইডব্লিউটিএ / বাংলাদেশের সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • যাত্রাবাড়ীতে চোর সন্দেহে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৫
  • রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের
  • মোল্লা খিচুড়ির টানে পদ্মার পাড়ে
  • পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি
  • মাওয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্টের পরিকল্পনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net