Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
মাতৃভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
21 February, 2024, 09:00 pm
Last modified: 21 February, 2024, 09:11 pm

Related News

  • আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ হঠাৎ আলোচনায় কেন
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৮ সালে আসছে বাংলা ভাষার ঐতিহাসিক অভিধান ‘শব্দকল্প'
  • ভাষা টেকাতে বাংলাই হতে হবে প্রযুক্তির ভাষা
  • কোন ভাষাগুলো শেখা সবচেয়ে কঠিন?

মাতৃভাষা শিক্ষার মাধ্যম হওয়া উচিত: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, দেশের শিশুরা অত্যন্ত মেধাবী হওয়ায় তাদের জন্য দু’টি বা তিনটি ভাষা শেখা কঠিন কাজ হবে না। তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে। দেশের এক শ্রেণির মানুষ এখন ইংরেজি উচ্চারণে বাংলা উচ্চারণ করায় প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন, যা শুনতে খুবই হাস্যকর শোনায় বলে উল্লেখ করেন তিনি।
ইউএনবি
21 February, 2024, 09:00 pm
Last modified: 21 February, 2024, 09:11 pm
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মাধ্যম সবার জন্যই মাতৃভাষা হওয়া উচিত।

তিনি বলেন, আমি মনে করি, আমাদের শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষায়। পাশাপাশি অন্যান্য ভাষাও শেখার সুযোগ থাকতে হবে।

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার জন্য মাতৃভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, 'এটাই আমি মনে করি। মাতৃভাষা দিয়ে শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষা গ্রহণ করা, সেই শিক্ষাকে জানা, সেই শিক্ষা উপলব্ধি করা অনেক সহজ হয়ে যাবে।'

তবে তিনি বলেন, কর্মক্ষেত্রে পুরো বিশ্ব এখন একে অপরের এত কাছাকাছি যে অন্য ভাষাও শেখার প্রয়োজন রয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশের শিশুরা অত্যন্ত মেধাবী হওয়ায় তাদের জন্য দু'টি বা তিনটি ভাষা শেখা কঠিন কাজ হবে না।

তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, 'যেহেতু আমরা আমাদের মাতৃভাষার জন্য লড়াই করেছি, আমি মনে করি আমাদের শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। আর এটা প্রাথমিক স্তর থেকেই শুরু হওয়া উচিত।'

প্রাথমিক স্তর থেকে এই শিখন প্রক্রিয়া শুরু না হলে শিশুরা তা সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। এভাবেই জ্ঞান অর্জনের পথ সহজ ও প্রশস্ত হবে।

তিনি অভিভাবকদের একটি অংশের তাদের সন্তানদের মাতৃভাষা ছাড়া ইংরেজি-মাধ্যমের স্কুলে ভর্তি করার মানসিকতার সমালোচনা করেন।

দেশের এক শ্রেণির মানুষ এখন ইংরেজি উচ্চারণে বাংলা উচ্চারণ করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন, যা শুনতে খুবই হাস্যকর শোনায় বলে উল্লেখ করেন তিনি।

ইনস্টিটিউটের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য রুমানা আলী এবং কার্যালয়ের প্রধান এবং বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুজান মেরি ভিজ অনুষ্ঠানে বক্তব্য দেন।

স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলেমান খান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য।

শুভেচ্ছা বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত ভাষাবিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যালঘু ভাষায় অনূদিত 'অসমাপ্ত আত্মজীবনী', 'মাতৃভাষা পেডিয়া' এবং মার্টি লিঙ্গুয়াল পকেট ডিকশনারি'র মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ভাষাভাষীর শিশুরা তাদের নিজস্ব ভাষায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

অনুষ্ঠানে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভিজ প্রধানমন্ত্রীর কাছে ইউনেস্কোর ক্যাটাগরি-২ চুক্তি নবায়নের একটি দলিল উপহার দেন।

Related Topics

টপ নিউজ

মাতৃভাষা / মাতৃভাষায় শিক্ষা / বাংলা ভাষা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • আজাদি, ইনকিলাব, বয়ান, বন্দোবস্তের মতো কিছু শব্দ হঠাৎ আলোচনায় কেন
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৮ সালে আসছে বাংলা ভাষার ঐতিহাসিক অভিধান ‘শব্দকল্প'
  • ভাষা টেকাতে বাংলাই হতে হবে প্রযুক্তির ভাষা
  • কোন ভাষাগুলো শেখা সবচেয়ে কঠিন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net