Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ব্যবস্থাপত্রে ল্যাবএইড ফার্মার ওষুধ না লেখায় হামলার শিকার চিকিৎসককে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 February, 2024, 09:15 pm
Last modified: 03 February, 2024, 09:21 pm

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ব্যবস্থাপত্রে ল্যাবএইড ফার্মার ওষুধ না লেখায় হামলার শিকার চিকিৎসককে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

ডা. নুসরাত তানিম জানান, বুধবার (৩১ জানুয়ারি) হাসপাতাল থেকে ফেরার পথে মেডিকেল প্রতিনিধি শহিদুল ইসলাম এবং স্থানীয় নেতা জুলহাস মাতবর ও লিখন মাতবরসহ ১০–১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
টিবিএস রিপোর্ট
03 February, 2024, 09:15 pm
Last modified: 03 February, 2024, 09:21 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

ব্যবস্থাপত্রে ল্যাবএইড ফার্মার ওষুধ না লেখায় প্রতিষ্ঠানটির একজন মেডিক্যাল প্রতিনিধির দ্বারা হামলার শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন এক চিকিৎসককে দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তানিমের সঙ্গে সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'চিকিৎসকদের ওপর যত্রতত্র হামলা হলে সেটি আর মেনে নেওয়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।'

স্বাস্থ্যমন্ত্রী অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শরীয়তপুর প্রশাসন ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন। এরপর মেডিকেল প্রতিনিধি শহিদুল ইসলাম ও স্থানীয় নেতা জুলহাস মাতবরকে গ্রেপ্তার করা হয়।

ডা. নুসরাত তানিম জানান, বুধবার (৩১ জানুয়ারি) হাসপাতাল থেকে ফেরার পথে মেডিকেল প্রতিনিধি শহিদুল ইসলাম এবং স্থানীয় নেতা জুলহাস মাতবর ও লিখন মাতবরসহ ১০–১৫ জনের একটি দল তার ওপর হামলা চালায়।

নুসরাত আরও বলেন, তার স্বামী, বিএসএমএমইউর মেডিকেল অফিসার ডা. রাফি এবং তার মা তাকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হন।

ডা. নুসরাত ও তার মাকে প্রথমে শরীয়তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।

মেডিকেল প্রতিনিধি শহিদুল ইসলামকে আজ সাময়িক বরখাস্ত করেছে ল্যাবএইড ফার্মা কর্তৃপক্ষ।

তার সাময়িক বরখাস্ত সংক্রান্ত নোটিশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি জানিয়েছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুসরাত তানিম, তার স্বামী ডা. মঞ্জুর ইসলাম রাফি ও তার মাকে আক্রমণের অভিযোগ পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে গত ২৯ জানুয়ারি যশোরের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহাগের ওপর রোগীর চিকিৎসা নিয়ে হামলার ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন / চিকিৎসক / চিকিৎসকের ওপর হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • সিলেট ওসমানী মেডিকেলে নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net