Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণার গেজেটে হাইকোর্টের স্থগিতাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2024, 06:05 pm
Last modified: 01 February, 2024, 06:12 pm

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • গেজেট থেকে বাদ পড়ছে ১০৫ ‘ভুয়া’ জুলাই যোদ্ধা, নেওয়া হবে আইনি ব্যবস্থাও
  • জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণার গেজেটে হাইকোর্টের স্থগিতাদেশ

রিটার্নিং কর্মকর্তা ভোট গণনায় কারচুপি করে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিলেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
টিবিএস রিপোর্ট
01 February, 2024, 06:05 pm
Last modified: 01 February, 2024, 06:12 pm
ছবি: সংগৃহীত

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটে স্থগিতাদেশ [স্টে অর্ডার] দিয়েছেন হাইকোর্ট।

স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের করা আবেদনের শুনানি পর বিচারপতি একেএম আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুলাল অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা ভোট গণনায় কারচুপি করে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছিলেন।

আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মজিবুর রহমান বলেন, '৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেন, বিকেল ৪টা পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পড়েছে এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে পরদিন রিটার্নিং কর্মকর্তা আরেকটি ফলাফলপত্র ঘোষণা করেন যেখানে ৫৮ দশমিক ২৭ শতাংশ ভোট পড়ার কথা উল্লেখ করে নৌকা প্রতীকের প্রার্থীকে ১৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।'

আইনজীবী আরও বলেন, 'বিকেল ৪টার পর ৯ শতাংশ ভোট পড়া সম্ভব নয়। এ বিষয়ে আমাদের কাছে সব প্রমাণ আছে।'

তিনি যুক্তি দেখিয়ে বলেন, ভোট গণনায় কারচুপি করে রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন।

ফল স্থগিত রাখার পাশাপাশি ঝিনাইদহ-১ আসনের ফলাফল কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিব ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ মোট ১৭ জনের কাছে জবাব চেয়েছেন আদালত।

৭ জানুয়ারির নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে আবদুল হাইকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, আবদুল হাই পান ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীকে ৮০ হাজার ৫৪৭ ভোট পান।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঝিনাইদহ-১ / গেজেট / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
  • ওষুধের মূল্য নির্ধারণ নীতিমালার গেজেট প্রকাশ
  • গেজেট থেকে বাদ পড়ছে ১০৫ ‘ভুয়া’ জুলাই যোদ্ধা, নেওয়া হবে আইনি ব্যবস্থাও
  • জুলাই অভ্যুত্থানের ৮ শহীদের গেজেট বাতিল

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net