Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
মিয়ানমার সীমান্তে আমাদের বাহিনী সতর্ক রয়েছে: হাছান মাহমুদ

বাংলাদেশ

বাসস
29 January, 2024, 10:25 pm
Last modified: 29 January, 2024, 10:34 pm

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর মরদেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হবে: খলিলুর রহমান
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে আমাদের বাহিনী সতর্ক রয়েছে: হাছান মাহমুদ

তিনি বলেন, ‘এই সংঘাতের মর্টার শেল যাতে আর আমাদের সীমান্তে এসে না পড়ে এ বিষয়ে নজর রাখছি। আমরা সতর্ক আছি।’
বাসস
29 January, 2024, 10:25 pm
Last modified: 29 January, 2024, 10:34 pm
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (২৯ জানুয়ারি) বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠার পরিস্থিতি বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, 'অবশ্যই, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি .. আমাদের সীমান্তরক্ষী বাহিনী সেখানে সতর্ক রয়েছে। আমরা মিয়ানমার সরকারের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ রাখছি।'

রাখাইন থেকে কক্সবাজার এলাকায় ১৩টি মর্টার শেল পড়ার পর ঢাকার অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, 'মিয়ানমার সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে সীমান্তের ওপার থেকে এসব মর্টার শেল বাংলাদেশ সীমান্তে এসে পড়েছে।'

তিনি বলেন, 'এই সংঘাতের মর্টার শেল যাতে আর আমাদের সীমান্তে এসে না পড়ে এ বিষয়ে নজর রাখছি। আমরা সতর্ক আছি।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের বাস্তুচ্যুত কোনো নাগরিক অনুপ্রবেশের খবর পাওয়া যায়নি।

রাখাইন রাজ্যে চলমান সংঘাত তীব্র আকার ধারণ করায় কক্সবাজারে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কক্সবাজারে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় ১৩টি মর্টার শেল ও একটি গুলি বাংলাদেশে এসে পড়েছে।

কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি তাৎক্ষণিক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) চিঠি দিয়েছে।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / আরাকান আর্মি / পররাষ্ট্রমন্ত্রী / ড. হাছান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • দেশে বর্তমানে ১১.৮৯ লাখ রোহিঙ্গা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী    
  • জাতীয় স্বার্থে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী   
  • যুক্তরাষ্ট্রে নিহত ২ শিক্ষার্থীর মরদেহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী 
  • ভারতের ভিসা প্রক্রিয়া শীঘ্রই স্বাভাবিক হবে: খলিলুর রহমান
  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net