Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ঢাকায় বসে আন্তর্জাতিক কোকেন রুট নিয়ন্ত্রণ করেন নাইজেরিয়ান নাগরিক: ডিএনসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2024, 09:20 am
Last modified: 29 January, 2024, 09:21 am

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩

ঢাকায় বসে আন্তর্জাতিক কোকেন রুট নিয়ন্ত্রণ করেন নাইজেরিয়ান নাগরিক: ডিএনসি

টিবিএস রিপোর্ট
29 January, 2024, 09:20 am
Last modified: 29 January, 2024, 09:21 am
ছবি: সৌজন্যে প্রাপ্ত

হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ও রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে আলাদা দুটি অভিযানে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার ও দুজনকে গ্রেপ্তারের পর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলেছে, নাইজেরিয়ান নাগরিক ডন ফ্রাঙ্কি ওরফে জ্যাকব ফ্রাঙ্কি বাংলাদেশে কোকেন সিন্ডিকেটের মূল হোতা। তিনি 'বিগ বস' নামে নিজেদের কমিউনিটিতে পরিচিত এবং বাংলাদেশ নাইজেরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন পণ্যের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক চোরাচালানের নিয়ন্ত্রণ করে আসছেন।

তবে কোকেন পাচারের ঘটনায় মূল হোতা দাবি করা ডন ফ্রাঙ্কিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি ডিএনসি। 

এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর ডিএনসির মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী রবিবার (২৮ জানুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, গত ২৪ ও ২৫ জানুয়ারি তারা সাড়ে ৮ কেজি কোকেনসহ মালাউয়ের নাগরিক নোমথানডাজো তোয়েরা সোকো (৩৫) নামে একজনকে বিমানবন্দর এবং উত্তরায় একটি হোটেল থেকে তানজানিয়ার নাগরিক মোহাম্মেদি আলি মোহাম্মদকে গ্রেপ্তার করেন।

তিনি বলেন,  মালাউ ও তানজেনিয়ার নাগরিককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাদ, ডিজিটাল ডিভাইস ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কোকেন চোরাচালান চক্রের অন্যান্য সদস্যসহ মূল হোতা ডন ফ্রাঙ্কি নামের এক নাইজেরিয়ান নাগরিকের সন্ধান পাওয়া যায়। গত ৯ বছর ধরে বাংলাদেশে অবস্থান করা ফ্রাঙ্কি ৯ মাস আগে বাংলাদেশ ছেড়ে নিজ দেশে পাড়ি জমিয়েছেন।

মাত্র এক দিনের ব্যবধানে দেশের ইতিহাসে সর্বাধিক কোকেন উদ্ধারের ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু করে ডিএনসি। এরপর ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সাইফুল ইসলাম রনি (৩৪), আসাদুজ্জামান আপেল (২৭), ক্যামেরুনের নাগরিক কেলভিন ইয়েঙ্গে (৪২), নাইজেরিয়ান নাগরিক ননসো ইজিমা পেটার ওরফে অস্কার (৩০) ও এনডুলয়ে ইবুকা স্টানলি ওরফে পডস্কি (৩১)।

চক্রটির সম্পৃক্ততার বিষয়ে ডিএনসির মহাপরিচালক বলেন, গ্রেপ্তার কেলভিন চলতি মাসের ২০ তারিখ মোহাম্মেদি আলির সঙ্গে বাংলাদেশে প্রবেশ করেন। কেলভিন এই মাদক চক্রের অন্যতম সদস্য। তিনি বাংলাদেশে বসে মাদকের দেশি-বিদেশি সদস্যদের সমন্বয়ের কাজ করে থাকেন। তিনি কোকেনসহ গ্রেপ্তারের খবর পেয়ে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এদিকে চক্রের মূলহোতা ডন ফ্রাঙ্কির বাংলাদেশী সহযোগী হচ্ছেন রনি। তিনি এই সিন্ডিকেটের বাংলাদেশি সমন্বয়কারী। তিনিও গার্মেন্টসসহ বিভিন্ন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচারের কাজ করতেন। 

ডিএনসির মহাপরিচালক বলেন, রনির কাজ ছিল মাদক বহনকারীদের দেশে প্রবেশের প্রয়োজনীয় ইনভাইটেশন, হোলেট বুকিং ও ভিসা পাওয়ার কার্যক্রমে সহযোগিতা করা। ম্যাসপেক্স লিমিটেড নামের কথিত একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই আমন্ত্রণপত্র ইস্যু করা হতো। রনির মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য প্রযুক্তির ডিভাইস বিশ্লেষণ করে একাধিক ভুয়া ইনভাইটেশন লেটার পাঠানো ও চক্রের মূলহোতা ফ্রাঙ্কির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

মাদক / মাদক চক্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাঁজা খেয়ে ফ্লাইট ৩০০ ফুট নিচে নামিয়ে দেওয়া সেই পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া
  • মাদক নিয়ে বিরোধ: গেন্ডারিয়ায় বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে বিএনপি নেতার এলোপাথাড়ি গুলি, আহত ৩

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net