Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2024, 09:35 pm
Last modified: 23 January, 2024, 09:36 pm

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ

জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

তারা বলেন, এসব গুরুতর অভিযোগ ও নৈতিক স্খলনের প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।
টিবিএস রিপোর্ট
23 January, 2024, 09:35 pm
Last modified: 23 January, 2024, 09:36 pm
মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: টিবিএস

ক্যাম্পাসের আশপাশের এলাকায় জমি দখলের অভিযোগসহ ছয়টি অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার অনুসারীরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে একে একে জড়ো হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের ছয়টি হলের নেতা-কর্মীরা।

বেলা পৌনে ২টার দিকে পরিবহন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি অমর একুশ পাদদেশ প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন মাহবুব ও আরাফাত ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, অর্থ সম্পাদক তৌহিদুল আলম তাকিদ, সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল, ফয়সাল খান রকি ও সাজ্জাদ শোয়াইব চৌধুরীর নেতৃত্বে মীর মশাররফ হোসেন হল, আ ফ ম কামালউদ্দিন হল,  শহিদ সালাম-বরকত হল, আল বেরুনী হল, শহিদ রফিক-জব্বার হল ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ উপস্থিত নেতারা হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় জমি দখল, সংগঠনের নেতাকর্মীদের সাথে অশোভন আচরণ ও সংগঠনে সময় না দেওয়াসহ ছয়টি অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে নেতারা বলেন, আমরা আজকে বিভিন্ন হলের নেতা-কর্মী একত্র হয়েছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও হাবিবুর রহমান লিটন কর্মীদের খোঁজ না রাখা, কমিটির দুই বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সমন্বয় না করা, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হলকেন্দ্রিক চিন্তা-চেতনা পোষণ করা, প্রত্যেকটি হলের কর্মী সভা করেও দীর্ঘদিন যাবত হল কমিটি না দেওয়া, হল কমিটির বিষয়ে কথা বলতে চাইলে বিভিন্ন সময়ে নেতা-কর্মীদের সঙ্গে অশোভন আচরণ এবং নানান ব্যস্ততার অজুহাত দেখানো, সংগঠনের কর্মীদের নিয়ে চিন্তা না করে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় জমি দখল এর মতো ব্যক্তিগত স্বার্থে বেশি ব্যস্ত থাকেন।

তারা আরও বলেন, এসব গুরুতর অভিযোগ ও নৈতিক স্খলনের প্রতিবাদে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমি এই মুহূর্তে ক্যাম্পাসেই অবস্থান করছি। আমি কমিটির পুরো সময় নেতা-কর্মীদের নিয়েই ছিলাম। পুরোটা সময় তাদেরকে দিয়েছি। শাখা ছাত্রলীগের একটি কমিটি বললেই অবাঞ্ছিত হয়ে যায় না। আমি আমার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলব। আশা করি তারা বুঝতে পারবে।

উল্লেখ্য,  ২০২২ সালের ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আকতারুজ্জামান সোহেলকে সভাপতি ও দর্শন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান লিটনকে সভাপতি করে শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। এরমধ্যে হাবিবুর রহমান লিটন পোষ্য কোটায় ভর্তি হন।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি / ছাত্রলীগ / সাধারণ সম্পাদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি
  • জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারকে বিতাড়িত করেছি, এখন রাষ্ট্র গড়ার দায়িত্ব আমাদের: নাহিদ ইসলাম
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিংয়ের অভিযোগ

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net