Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: নসরুল হামিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 January, 2024, 05:15 pm
Last modified: 21 January, 2024, 05:15 pm

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রতীক বিষয়ে নিস্পত্তির আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ

দু-একদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: নসরুল হামিদ

তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ যে সব শিল্প এলাকায় গ্যাসের সরবরাহ কমে গেছে, আগামীকাল নাগাদ সেগুলো ঠিক হয়ে যাবে।
টিবিএস রিপোর্ট
21 January, 2024, 05:15 pm
Last modified: 21 January, 2024, 05:15 pm
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামে যে গ্যাস সংকট দেখা দিয়েছে সেটি আগামী দু-এক দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রবিবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় নসরুল হামিদ বলেন, গত শুক্র ও শনিবার চট্টগ্রাম অঞ্চলসহ কিছু এলাকায় গ্যাসের মারাত্মক সংকট হয়েছে। আমদানি করা এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্ন ঘটায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। 

তিনি বলেন, এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রি-গ্যাসিফিকেশন ইউনিট) রয়েছে। একটি সার্ভিসিং করার জন্য বিদেশে পাঠানো হয়েছিল। সেটি দেশে নিয়ে আসা হয়েছে। কিন্তু টার্মিনালে সংযুক্ত করার পর সমস্যা দেখা দেয়। আর যে টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছিল সেটিতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ কারণে এই সংকট তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে দুটিই চালু হয়েছে। দু-একদিনের মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নত হবে। 

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে গ্যাসের চাহিদা রয়েছে ৩৮০০ মিলিয়নের মতো। আর আমরা সরবরাহ করতে পারছি ৩২০০ মিলিয়নের মতো। এ কারণে কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে। আশার কথা হচ্ছে দেশীয় গ্যাস ফিল্ডগুলো থেকে ভালো খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন বাড়বে। ফলে ঘাটতি কমে আসবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ যে সব শিল্প এলাকায় গ্যাসের সরবরাহ কমে গিয়েছে, আগামীকাল নাগাদ সেগুলো ঠিক হয়ে যাবে, বিদ্যুৎকেন্দ্রও গ্যাস পাবে। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবাসিক গ্রাহকদের মিটারিং ব্যবস্থায় গ্যাস সরবরাহ করা হবে। ইতোমধ্যে কিছু মিটারিং করা হয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কার্যক্রমটি স্থগিত ছিল। এখন বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও ডেভেলপমেন্ট ব্যাংক অব জাপান এ খাতে অর্থায়ন করতে সম্মত হয়েছে। আগামী ২--৩ বছরে সব আবাসিক সংযোগে মিটার স্থাপন করা হবে। কমপক্ষে ২৫ লাখ নতুন মিটার স্থাপন করা হবে। 

তিনি বলেন, সরকার যেভাবে ২০২১ সালে শতভাগ বিদ্যুতায়ন করেছে, তেমনি ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করবে। ২০২৬ সালের মধ্যে দৈনিক চাহিদা হবে ৬ হাজার মিলিয়ন ঘনফুট। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

নসরুল হামিদ বলেন, সিস্টেমে মোট ২০ শতাংশ গ্যাস আমদানি থেকে জোগান আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে এই অনুপাত অব্যাহত রাখা। অগ্রাধিকার নিজস্ব গ্যাস সম্পদের আহরণ বাড়ানো। ২০২৫ সালের মধ্যে ৪৬টি কূপ খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, ইতোমধ্যে সাড়ে সাত লাখ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু নতুন করে অবৈধ লাইন বাড়ছে। এজন্য এলপিজির পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

নসরুল হামিদ / গ্যাস / প্রতিমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 
  • প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: মোবাইল নম্বর দিয়ে সতর্ক করল স্থানীয় সরকার মন্ত্রণালয়
  • প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনঃবন্টন, কে কোন দায়িত্বে
  • প্রতীক বিষয়ে নিস্পত্তির আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: প্রতিমন্ত্রী
  • মধ্যপ্রাচ্য সংকটে এলএনজি সরবরাহে অনিশ্চয়তা, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াবে বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net