Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
13 January, 2024, 05:35 pm
Last modified: 13 January, 2024, 05:41 pm

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ করে রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট তৈরি রোধ করতে বড় মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইউএনবি
13 January, 2024, 05:35 pm
Last modified: 13 January, 2024, 05:41 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নবনিযুক্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'পবিত্র রমজান আসছে এবং এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।'

শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসা মন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর বাইরে সফরে সেখানে যান শেখ হাসিনা।

বিশাল ব্যবধানের এ জয়ে টানা চতুর্থ মেয়াদ এবং সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসীন হয়েছেন তিনি।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, এটি মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠক। বিশেষ করে রমজান মাসে পণ্যের কৃত্রিম সংকট তৈরি রোধ করতে বড় মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে মন্ত্রীদের নিয়মিত মজুতবিরোধী অভিযান পরিচালনারও নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখুন, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে।'

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব বলেন, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের প্রথমে তার মন্ত্রণালয় সম্পর্কে তথ্য-উপাত্ত জানার নির্দেশনা দেন।

সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের কোনো প্রকল্প গ্রহণের সময় দেশ ও জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনা করতে বলেছেন।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / মন্ত্রিসভা / নিত্যপ্রয়োজনীয় পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net