Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করলেন শিশু আয়ানের বাবা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2024, 06:30 pm
Last modified: 10 January, 2024, 06:33 pm

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 

ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করলেন শিশু আয়ানের বাবা 

শামীম আহমেদ চিঠিতে বলেছেন, “লাইসেন্স বাতিল না করলে– আরও অনেকে তাদের কাছে চিকিৎসা সেবা নিতে এসে জীবন হারাবে। অনেক বাবা-মা সন্তান হারাবে। তাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ঘাতক হাসপাতালের লাইসেন্স বাতিলের অনুরোধ জানাচ্ছি।” 
টিবিএস রিপোর্ট
10 January, 2024, 06:30 pm
Last modified: 10 January, 2024, 06:33 pm
আয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায়– তার বাবা শামীম আহমেদ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তদন্তপূর্বক এই হাসপাতালের লাইসেন্স বাতিলের আবেদন করে চিঠি দিয়েছেন। 

আজ বুধবার (১০ জানুয়ারি) এ চিঠি দেন শামীম। আবেদনে বলা হয়েছে, "তারা আমার ছেলেকে মেরে ফেললো। আমার ছেলের সাথে এই ঘটনা ঘটার পর– আমরা জানতে পারি, এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে চিকিৎসায় অবহেলাজনিত কারণে আরো অনেকেই মারা গেছেন। তাই এই হাসপাতালের আমাদের দেশে চিকিৎসা সেবা দেয়ার লাইসেন্স বাতিল হওয়া উচিৎ।"

"লাইসেন্স বাতিল না করলে– আরও অনেকে তাদের কাছে চিকিৎসা সেবা নিতে এসে জীবন হারাবে। অনেক বাবা-মা সন্তান হারাবে। তাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ঘাতক হাসপাতালের লাইসেন্স বাতিলের অনুরোধ জানাচ্ছি।" 

এদিকে আয়ানের মৃত্যুর ঘটনা তদন্তে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মুগদা হাসপাতালে তার বাবা শামীম আহমেদের বয়ান শোনার জন্য তাঁকে উপস্থিত হতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। এছাড়া আয়ানের মৃত্যুর বিচারের দাবিতে সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সামনে মানববন্ধন করবে আয়ানের পরিবার।

গত ৩১ ডিসেম্বর পাঁচ বছরের আয়ানকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খৎনা করায় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর রোববার (৭ জানুয়ারি) মাঝরাতের দিকে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Related Topics

টপ নিউজ

ইউনাইটেড হাসপাতাল / লাইসেন্স বাতিল / স্বাস্থ্য অধিদপ্তর / আবেদন / শিশু মৃত্যু / আয়ান আহমেদ / ভুল চিকিৎসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৭৯
  • গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের
  • হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭৬৬
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিম গঠন, ওষুধ ও সাপের বিষের প্রতিষেধক মজুতের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের 

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net