Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
নির্বাচন নিয়ে বিদেশিরা কী বলছে তা নিয়ে উদ্বিগ্ন নই: ইসি আলমগীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 January, 2024, 08:55 pm
Last modified: 09 January, 2024, 08:59 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নির্বাচন নিয়ে বিদেশিরা কী বলছে তা নিয়ে উদ্বিগ্ন নই: ইসি আলমগীর

বিদেশিরা ভোট সুষ্ঠু হয়নি দাবি করছেন কেন এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘সেটা বিদেশিদের জিজ্ঞেস করুন। কে কী বলল সেটা দেখারতো আমরা সময় পাই না।’
টিবিএস রিপোর্ট
09 January, 2024, 08:55 pm
Last modified: 09 January, 2024, 08:59 pm
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। ফাইল ছবি। ছবি: সংগৃহীত

৭ জানুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি দাবি করে কয়েকটি পশ্চিমা দেশের বক্তব্যের প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিদেশিরা কী বলছে তা দেখা নির্বাচন কমিশনের কাজ নয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'অন্যরা কী বলে তা দেখা-শোনার সময় নেই। এটা আমার [কমিশনের] কাজের মধ্যেও পড়ে না।'

এক বিবৃতিতে আজ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। অন্যদিকে পৃথক বিবৃতিতে যুক্তরাজ্য বলেছে, নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল।

এসব বক্তব্যের বিষয়ে ইসির দৃষ্টিভঙ্গি জানতে চাইলে আলমগীর বলেন, 'আমাদের বক্তব্য যেটা তা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।'

নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সন্তুষ্ট-অসন্তুষ্ট কোনোটাই বলব না। নিয়মমতো যা যা করার দরকার, সেটাই করেছি। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করিনি, যেটা নিয়ম ছিল সেটা করেছি; সেভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, আইনশৃঙ্খলা খুব ভালো ছিল। সুষ্ঠুভাবে ভোট হয়েছে।'

ইসির সঙ্গে বিদেশিদের দৃষ্টিভঙ্গির পার্থক্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা নিয়ম মেনে আমাদের কাজ সঠিকভাবে করেছি।'

বিদেশিরা ভোট সুষ্ঠু হয়নি দাবি করছেন কেন এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, 'সেটা বিদেশিদের জিজ্ঞেস করুন। কে কী বলল সেটা দেখারতো আমরা সময় পাই না।'

নওগাঁ-২ ও ময়মনসিংহ-৩ আসনের নির্বাচন যথাক্রমে ১৩ জানুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন নির্বাচন কমিশনার।

Related Topics

টপ নিউজ

ইসি আলমগীর / নির্বাচন কমিশন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত আছে: সিইসি
  • ১২ সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net