Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
আমি আমার জনগণকে মাতৃস্নেহের সঙ্গে দেখি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
08 January, 2024, 10:40 pm
Last modified: 08 January, 2024, 11:12 pm

Related News

  • কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত ইউনূসের: নির্বাচন-পরবর্তী সভায় প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী
  • নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ভারত, চীন ও রাশিয়ার, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি
  • নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল চীন

আমি আমার জনগণকে মাতৃস্নেহের সঙ্গে দেখি: প্রধানমন্ত্রী

‘আসলে আপনি যখন দেশ চালাবেন, তখন আপনার চিন্তা করা উচিত নয় যে আপনি একজন পুরুষ না-কি নারী।’
বাসস
08 January, 2024, 10:40 pm
Last modified: 08 January, 2024, 11:12 pm
ছবি: বাসস

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, তিনি মাতৃস্নেহের সঙ্গে দেশের জনগণকে দেখেন, লিঙ্গ পরিচয় তাঁর কাজের ক্ষেত্রে কোনো বাধা বলে তিনি মনে করেন না।

তিনি দেশের নেতৃত্ব দানকারী একজন নারী হিসেবে কোনও বাধা অনুভব করেন কি না এমন প্রশ্নের উত্তরে বলেন, 'আমি আমার জনগণের জন্য কাজ করার চেষ্টা করি এবং হ্যাঁ, আমি আপনাকে একটি জিনিস বলতে পারি। আপনি জানেন... একজন নারী হিসেবে একজন মা পরিবারের দেখাশোনা করেন, সন্তানদের দেখাশোনা করেন, (আমি) সন্তানদের লালন-পালন করেছি। সুতরাং, মাতৃস্নেহের সঙ্গে আমি আমার জনগণকে দেখি, আমি তাদের সহায়তা করার চেষ্টা করি।'

কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত ইউনূসের: নির্বাচন-পরবর্তী সভায় প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (৮ জানুয়ারি) গণভবনে বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা এ মন্তব্য করেন।

বাংলাদেশের শীর্ষ পদে একজন নারীর দায়িত্ব পালনের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, 'আসলে আপনি যখন দেশ চালাবেন, তখন আপনার চিন্তা করা উচিত নয় যে আপনি একজন পুরুষ না-কি নারী।'

বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, '... একটা জিনিস, আমি সবসময় আমার জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অনুভব করি যে, আমাকে তাদের সেবা করতে হবে। সুতরাং আমি কখনোই মনে করিনি যে, এটি এমন একটি দায়িত্ব যা আমাকে পালন করতে হবে, আমি মনে করি এটি আমার দেশ, আমার জনগণের সেবা করার এবং তারা যাতে উন্নত জীবন পায় তা নিশ্চিত করার একটি সুযোগ।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে, চন্দ্রিকা কুমারাতুঙ্গা, বেনজির ভুট্টো, ইসরায়েলের গোল্ডামেয়ার এবং যুক্তরাজ্যের মার্গারেট থ্যাচারের মতো মহান নারীদের ছাড়িয়ে পঞ্চম মেয়াদে জয়ের বিষয়ে তিনি কেমন অনুভব করছেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আপনি যে নারী নেত্রীদের নাম নিয়েছেন তার মহান ছিলেন। আমি তাদেও মত নই। আমি একজন খুব সাধারণ মানুষ।

নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ভারত, চীন ও রাশিয়ার, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি

দুঃখের সঙ্গে শেখ হাসিনা আরও বলেন, 'আপনারা জানেন... খুনিরা আমার পুরো পরিবারকে হত্যা করেছে। আমার ছোট ভাইয়ের বয়স তখন মাত্র ১০ বছর। সম্ভবত তাদের মনে ছিল যে পরিবারের কেউ যেন আর কখনো ক্ষমতায় আসতে না পারে।

১৯৭৫ সালের আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। তার মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল চীন

শেখ হাসিনা বলেন, 'তবে হ্যাঁ, এটা মানুষের ব্যাপার। আমাদের জনগণ আমাকে এই সুযোগ দিয়েছে। বারবার মানুষ আমাকে ভোট দিচ্ছে এবং আমি এখানে আছি। আমি অনেকবার বেঁচে গেছি এবং আমি মনে করি, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন।'

দ্বাদশ সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বিজয় অর্জন করেছে। ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / শেখ হাসিনা / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • কর্মীদের কাছে ক্ষমা চাওয়া উচিত ইউনূসের: নির্বাচন-পরবর্তী সভায় প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী
  • নির্বাচনে জয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ভারত, চীন ও রাশিয়ার, সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি
  • নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net