Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
স্বতন্ত্রদের কাছে হেভিওয়েট প্রার্থীদের বিস্ময়কর পরাজয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 11:45 pm
Last modified: 09 January, 2024, 01:37 am

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • বাগেরহাটে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • ‎রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

স্বতন্ত্রদের কাছে হেভিওয়েট প্রার্থীদের বিস্ময়কর পরাজয়

এদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু।
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 11:45 pm
Last modified: 09 January, 2024, 01:37 am
বাম থেকে- সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী এবং জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন, এবং স্বল্প ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। তবে এ নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনীত এবং স্বতন্ত্র বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাঁদের সংসদীয় আসনে জয়ী হতে পারেননি।

এদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির শেরীফা কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর হাসানুল হক ইনু।

রিটার্নিং কর্মকর্তাদের দ্বারা ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে, বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।  

হবিগঞ্জ-৪ আসনে  আওয়ামী লীগের প্রার্থী– বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী হেরেছেন– স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে।

স্থানীয়ভাবে ঘোষিত ফলাফল অনুসারে,  স্বতন্ত্র প্রার্থী হিসেবে 'ঈগল' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সুমন পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ভোট। সে তুলনায়, আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

একসময় মঞ্জুর পিএস (ব্যক্তিগত সহকারী) হিসেবে কাজ করেছেন মহিউদ্দিন মহারাজ।

Md Tajul Islam

আগের নির্বাচনগুলোয় এই আসনে টানা ছয়বার নির্বাচিত হওয়া মঞ্জু, এবারই প্রথম হারলেন। 

১৪ দলীয় জোট-শরিকদের সাথে আসন ভাগাভাগির আওতায়, এই আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়ে মঞ্জুকে ছাড় দেয় আওয়ামী লীগ। 

২০০১ সালে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) গঠিত হবার পর থেকে দলটি মাত্র একবারই- ২০১৪ সালে একটির বেশি আসনে জিতেছে। যে নির্বাচন বিএনপি-সহ প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল। 

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশাকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। 

ফজলে হোসেন বাদশা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং টানা তিনবারের সংসদ সদস্য। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।  

অন্যদিকে, পেশায় অধ্যাপক শফিকুর রহমান বাদশা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুসারে, শফিকুর রহমান বাদশা কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। 

স্থানীয় সূত্রগুলো জানায়, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পাননি ফজলে হোসেন বাদশা। শুরু থেকেই স্থানীয় আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমানের পক্ষে সক্রিয় প্রচার-প্রচারণা চালায়।

আগের নির্বাচনগুলোয় এই আসনে টানা ছয়বার নির্বাচিত হওয়া মঞ্জু, এবারই প্রথম হারলেন। 

১৪ দলীয় জোট-শরিকদের সাথে আসন ভাগাভাগির আওতায়, এই আসনে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়ে মঞ্জুকে ছাড় দেয় আওয়ামী লীগ। 

২০০১ সালে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) গঠিত হবার পর থেকে দলটি মাত্র একবারই- ২০১৪ সালে একটির বেশি আসনে জিতেছে। যে নির্বাচন বিএনপি-সহ প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল। 

রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশাকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। 

ফজলে হোসেন বাদশা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এবং টানা তিনবারের সংসদ সদস্য। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন।  

পেশায় অধ্যাপক শফিকুর রহমান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুসারে, শফিকুর রহমান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৬ ভোট। 

স্থানীয় সূত্রগুলো জানায়, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পাননি ফজলে হোসেন বাদশা। শুরু থেকেই স্থানীয় আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমানের পক্ষে সক্রিয় প্রচার-প্রচারণা চালায়।

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের– স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন। খসরু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক। তিনি কেটলী প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। 

এই আসনে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগির সমঝোতার আওতায়, দলীয় প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগ। 

অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, শেরীফা কাদের মাত্র ৬ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন। আর খসরু পেয়েছেন, ৬৯ হাজার ৮৩১ ভোট। 

টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। 

অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, অনুপম শাহজাহান পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গামছা প্রতীকে কাদের সিদ্দিকী পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন গত বছরের ২৮ নভেম্বর পদত্যাগ করেন। এরপরে দলীয় মনোনয়ন না পাওয়ায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী হন।

অনানুষ্ঠানিক ফলাফল অনুসারে, কামারুল আরেফিন ট্রাক প্রতীকে ৪১ হাজার ২৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুল হক ইনু নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। 

Related Topics

টপ নিউজ

স্বতন্ত্র প্রার্থী / হেভিওয়েট প্রার্থী / পরাজয় / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • বাগেরহাটে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • ‎রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net