২ লাখের বেশি ভোট পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিজয়ী আইনমন্ত্রী আনিসুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আইনমন্ত্রী আনিসুল হক ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খানের বিপরীতে দুই লাখ ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
'আম' প্রতীকের শাহীন নির্বাচনে মাত্র ছয় হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
অন্যদিকে 'ফুলের মালা' প্রতীকে তরিকত ফেডারেশনের সৈয়দ জাফরুল কুদ্দুস পেয়েছেন চার হাজার ৫৭৪ ভোট।
এ আসনের ভোটগ্রহণ মোট ১১৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এর আগে ২৮ ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনি এলাকার ভোটারদের তাদের সমর্থন ও ভালোবাসার প্রদর্শন হিসেবে 'নৌকা' প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পান আনিসুল হক। গত দুই জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন।
