Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
‘শান্তিপূর্ণ’ ভোট প্রশংসনীয়, তবে ভোটের হার হতাশাজনক: ৪ দেশ-ওআইসি’র পর্যবেক্ষক দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 07:35 pm
Last modified: 07 January, 2024, 07:45 pm

Related News

  • নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার জন্য কমিশন প্রস্তুত: বিদেশি পর্যবেক্ষকদের সিইসি
  • ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • জাতীয় নির্বাচনে মোতায়েন হচ্ছে ৯ লাখ নিরাপত্তা সদস্য, থাকছে ৪১৮ ড্রোন ও সিসিটিভি
  • ১১ দলীয় জোটের আসন বণ্টন: ১৭৯ আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, ৪৭টি সংরক্ষিত ইসলামী আন্দোলনের জন্য

‘শান্তিপূর্ণ’ ভোট প্রশংসনীয়, তবে ভোটের হার হতাশাজনক: ৪ দেশ-ওআইসি’র পর্যবেক্ষক দল

ওআইসি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান শাকির মাহমুদ বন্দর বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুসংগঠিত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 07:35 pm
Last modified: 07 January, 2024, 07:45 pm
রোববার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদেশি পর্যবেক্ষকেরা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ জানান। ছবি: টিবিএস

মধ্যপ্রাচ্য, রাশিয়া, স্কটল্যান্ড ও গাম্বিয়ার নির্বাচনি পর্যবেক্ষকদের একাধিক দল বাংলাদেশের নির্বাচনি প্রক্রিয়ার প্রশংসা করে নির্বাচনের দিনে 'শান্ত ও শান্তিপূর্ণ' ভোটদানের পরিবেশের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।

ফিলিস্তিনি পর্যবেক্ষক হিশাম কুহাইল বলেন, 'ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ভোটদানের পদ্ধতিটি খুবই সাধারণ ও সহজ ছিল। প্রতিটি ভোট দেওয়ায় সময় লেগেছে ১.১৫ থেকে আড়াই সেকেন্ড, যা প্রশংসনীয়ভাবে দক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ডের।'

রোববার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফিলিস্তিন ও জর্ডান থেকে আগত প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এ পর্যবেক্ষক।

তিনি বলেন, পুরুষ ও মহিলা উভয় ভোটারের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব ছিল। 'আপনাদের ভোট প্রক্রিয়া নিয়ে (আপনাদের) গর্বিত হওয়া উচিত,' বলেন এ পর্যবেক্ষক।

স্কটিশ ন্যাশনাল পার্টি'র (এসএনপি) রাজনীতিবিদ ও পার্লামেন্ট সদস্য (এমপি) মার্টিন ডে বলেন, ভোটের দিন ভোটের হার ছাড়া আর সবকিছুই দারুণ ছিল। 'কম ভোটার উপস্থিতি হতাশাজনক ছিল,' তিনি বলেন।

সংবাদ সম্মেলনে রাশিয়ান পর্যবেক্ষকদের আরেকটি দল পুরো ভোট প্রক্রিয়া ব্যবস্থার প্রশংসা করে বলেন, সবকিছু একটি উচ্চমান বজায় রেখে পরিচালিত হয়েছে। গাম্বিয়ার পর্যবেক্ষকেরাও বাংলাদেশের ভোটের পরিবেশ নিয়ে একই ধরনের অনুভূতি ব্যক্ত করেছেন।

ওআইসি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান শাকির মাহমুদ বান্ডার বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন সুসংগঠিত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পৃথক একটি সংবাদ সম্মেলনে আরব পার্লামেন্টের সদস্য আবদিহাকিম মোয়াল্লিমও ভোটের পরিবেশের প্রশংসা করেছেন।

তুলনামূলক কম ভোটার উপস্থিতির মধ্যে আজ দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত চলা ভোটগ্রহণে ভোট পড়ার আনুমানিক হার ৪০ শতাংশ যা চূড়ান্ত ফলাফলের পর কমবেশি হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ২৭ দশমিক ১৫ শতাংশ।

ইসি'র ভোটের এ অনুমান যদি শেষ পর্যন্ত ৪০ দশমিক শূন্য ৪ শতাংশের নিচে থাকে, তাহলে তা ১৯৯৬ সালের বিতর্কিত ফেব্রুয়ারি নির্বাচনের পর দেশের নির্বাচনি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ভোটের হার হবে। ওই বছর মাত্র ২৬ দশমিক ৭৪ শতাংশ ভোট পড়েছিল।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / বিদেশি পর্যবেক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার জন্য কমিশন প্রস্তুত: বিদেশি পর্যবেক্ষকদের সিইসি
  • ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক
  • বাংলাদেশে নির্বাচনের আগে নাগরিকদের সতর্ক থাকতে বলল মার্কিন দূতাবাস
  • জাতীয় নির্বাচনে মোতায়েন হচ্ছে ৯ লাখ নিরাপত্তা সদস্য, থাকছে ৪১৮ ড্রোন ও সিসিটিভি
  • ১১ দলীয় জোটের আসন বণ্টন: ১৭৯ আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, ৪৭টি সংরক্ষিত ইসলামী আন্দোলনের জন্য

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net