Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের দিন প্রার্থিতা হারালেন আ.লীগের মোস্তাফিজুর চৌধুরী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 04:50 pm
Last modified: 07 January, 2024, 06:49 pm

Related News

  • চট্টগ্রামে সরবরাহ কমেছে ৪৫ শতাংশ, রান্নার চুলা থেকে কারখানার চুল্লীতে গ্যাসের তীব্র সংকট
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
  • পুকুর, খাল ও পাহাড় সংরক্ষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন মহাপরিকল্পনা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের দিন প্রার্থিতা হারালেন আ.লীগের মোস্তাফিজুর চৌধুরী

আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন এবং এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
টিবিএস রিপোর্ট
07 January, 2024, 04:50 pm
Last modified: 07 January, 2024, 06:49 pm
চট্টগ্রাম-১৬ আসনের বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো 'নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের' দায়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে কমিশন এ সিদ্ধান্ত নেয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, মোস্তাফিজুর এর আগেও বেশ কয়েকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন।

আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন এবং এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

ইসি'র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুরের বিরুদ্ধে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর আওতায় নির্বাচনি অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এদিন দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোটকেন্দ্রে মোস্তাফিজুরকে বহনকারী গাড়ি হামলার শিকার হয়। এ হামলায় তিনিও আহত হন।

'ঈগল' প্রতীকের সমর্থকেরা মোস্তাফিজুরের গাড়িতে হামলা করে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তার ব্যক্তিগত সহকারী।

নির্বাচনের দিন রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভোটকেন্দ্রে মোস্তাফিজুরকে বহনকারী গাড়ি হামলার শিকার হয়। এ হামলায় তিনিও আহত হন। ছবি: টিবিএস

যোগাযোগ করা হলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, 'আমি এখন বাঁশখালীর অন্য এলাকায় রয়েছি। এ বিষয়ে এখন কিছু বলতে পারব না।'

ওসি তোফায়েল আহমেদ জানান, এদিন সকাল সাড়ে ১১টার দিকে একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে আব্দুল গফুর নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, এরপর মোস্তাফিজুর রহমান চৌধুরী থানায় গিয়ে পুলিশকে হুমকি দিয়ে বলেন, 'তার অনুসারীদের গ্রেপ্তার করলে তিনি পুলিশের হাত কেটে ফেলবেন'।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে মোস্তাফিজুরকে থানায় ওসিকে হুমকি দিতে দেখা যায়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তার ব্যক্তিগত সহকারী দাবি করেন, মোস্তাফিজুর গফুরকে কেন আটকে রাখা হয়েছে তা জানতে থানায় গেলে পুলিশের সঙ্গে তার 'একটু কথা কাটাকাটি' হয়।

এর আগে গত ৩ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পান মোস্তাফিজুর। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ২৬ ডিসেম্বর বাঁশখালীর নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হারুন মোল্লা বাদী হয়ে মোস্তাফিজুরের বিরুদ্ধে এ মামলা করেছিলেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি: টিবিএস

৩০ নভেম্বর মোস্তাফিজুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমর্থকদের বিশাল একটি দল নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক শোডাউন করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

এছাড়া অভিযোগ রয়েছে, তার পদক্ষেপ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন কি না — এমন প্রশ্ন করায় এই সংসদ সদস্য একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে মোস্তাফিজুর ওই সাংবাদিকের প্রাণনাশের হুমকিও দেন।

ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আরও বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। ঘটনার পর আহত এক সাংবাদিক রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন।

চট্টগ্রাম-১৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আবু সালেম মোহাম্মদ নোমান অভিযোগ তদন্ত করে ৩ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রতিবেদন জমা দেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরে মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।

২৬ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা মোস্তাফিজুরের আচরণ সুষ্ঠু ও অবাধ ভোটের জন্য 'হুমকিস্বরূপ' আখ্যা দিয়ে প্রতিবেদন দাখিল করে।

২২ ডিসেম্বর মোস্তাফিজুর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমানের সমর্থকদের দায়ের করা মামলা গ্রহণের জন্য বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদকে ফোনে 'দেখে নেওয়ার' হুমকি দেওয়ার অভিযোগে প্রতিবেদনটি দাখিল করা হয়। হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / জাতীয় নির্বাচন / সংসদ নির্বাচন / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • চট্টগ্রামে সরবরাহ কমেছে ৪৫ শতাংশ, রান্নার চুলা থেকে কারখানার চুল্লীতে গ্যাসের তীব্র সংকট
  • হত্যাচেষ্টা ও ভাঙচুরের ২ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন, তবে মিলছে না মুক্তি
  • গ্রাহক পর্যায়ে পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
  • পুকুর, খাল ও পাহাড় সংরক্ষণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন মহাপরিকল্পনা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net