Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
১৬ ঘণ্টায় ১৪টি আগুন: নিহত ৪, পুড়েছে ৬টি যানবাহনসহ ৯টি স্থাপনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2024, 12:55 pm
Last modified: 06 January, 2024, 01:47 pm

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

১৬ ঘণ্টায় ১৪টি আগুন: নিহত ৪, পুড়েছে ৬টি যানবাহনসহ ৯টি স্থাপনা

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি মোড়ে একটি পিকআপে আগুন দেওয়া হয়। রাত ৯টার দিকে সায়েদাবাদের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়।
টিবিএস রিপোর্ট
06 January, 2024, 12:55 pm
Last modified: 06 January, 2024, 01:47 pm
ছবি: ইউএনবি

রাজধানীসহ সারাদেশে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৪ জন। পুড়েছে ৬টি যানবাহনসহ ৯টি স্থাপনা। এসব স্থাপনার মধ্যে একটি বৌদ্ধ মন্দিরসহ রয়েছে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি মোড়ে একটি পিকআপে আগুন দেওয়া হয়।

রাত ৯টার দিকে সায়েদাবাদের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়।

রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দেয় দুর্বৃত্তরা।

এছাড়াও শুক্রবার মধ্যরাতে দেশের আরো কয়েকটি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রাত ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এটি একটি ভোটকেন্দ্র।

রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের ৭টি শ্রেণিকক্ষ, একটি অফিসকক্ষ ও শিক্ষা উপকরণসহ আসবাবপত্র পুড়ে যায়।

অন্যদিকে জেলার বাসন থানা এলাকার পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত দেড়টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বেশ কিছু বই পুড়ে গেছে।

একই সময়ে সিলেটে একটি ট্রাকে এবং ফেনী সদর উপজেলার লাতুমিয়া ব্রিজ এলাকায় দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই কক্সবাজারের রামুর বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এছাড়াও ময়মনসিংহেরর গফরগাঁও, নান্দাইল চট্টগ্রামের নিশ্চিন্তা পাড়া, গাজীপুরের মৌচাক, শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ে এবং সীতাকুণ্ডে একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
  
Related Topics

টপ নিউজ

আগুন / নিহত / দুর্বৃত্ত / মন্দির / স্থাপনা / যানবাহন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • খুলনায় ছেলে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net