Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
২৮ জুলাই থেকে ১,১২৪ মামলায় এক লাখের বেশি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2024, 07:55 pm
Last modified: 02 January, 2024, 07:59 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

২৮ জুলাই থেকে ১,১২৪ মামলায় এক লাখের বেশি বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে: রিজভী

এর আগে দুপুরে গুলশান-২ এলাকায় নির্বাচন-বিরোধী লিফলেট বিতরণকালে রিজভী আবারও নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
02 January, 2024, 07:55 pm
Last modified: 02 January, 2024, 07:59 pm
রুহুল কবীর রিজভী। ফাইল ছবি।

গত ২৮ জুলাই থেকে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের দায়ের করা এক হাজার ১২৪টি মামলায় বিএনপির এক লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।

এছাড়া এ সময়ের মধ্যে বিএনপির ২৪ হাজার ৫৪১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং সাংবাদিকসহ ২৭ জনকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার (২ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন রিজভী।

'কারাগারের ভেতরে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন সুবিধা বাতিল করেছে কারা কর্তৃপক্ষ।

'এছাড়া ডিবি পুলিশ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বিএনপির সাবেক আতিথেয়তা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবু ও ফতুল্লা যুবদলের নেতা মোহাম্মদ আলী রতনের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে,' তিনি বলেন।

রিজভী আরও বলেন, 'মশাল মিছিলের অভিযোগে মোহাম্মদ আলী রতনের হাত-পা পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে ডিবি পুলিশ।'

এর আগে দুপুরে গুলশান-২ এলাকায় নির্বাচন-বিরোধী লিফলেট বিতরণকালে রিজভী আবারও নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানান।

তিনি বলেন, 'অবৈধ ডামি নির্বাচনের মাধ্যমে জাতি প্রতারিত হচ্ছে; এটা পুরো জাতির সঙ্গে প্রতারণা। আমাদেরকে অবশ্যই এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং বর্জন করতে হবে।'

নির্বাচন ঠেকাতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা দেশকে একদলীয় রাষ্ট্রে রূপ দিতে চায়, কিন্তু স্বাধীন দেশের মাটিতে তা সম্ভব হবে না।'

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করবে।

বিএনপিসহ আরও কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছিল। এরপর দলটি ঘোষণা করে, তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রুহুল কবির রিজভী / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • ইকোকার্ডিওগ্রাফি সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠন
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net