Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছে আদালত: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2024, 02:30 pm
Last modified: 02 January, 2024, 03:47 pm

Related News

  • ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড

ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছে আদালত: কাদের

টিবিএস রিপোর্ট
02 January, 2024, 02:30 pm
Last modified: 02 January, 2024, 03:47 pm
ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের মামলার রায়ের বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু বলতে চাই—আপনি, আপনার স্ট্যাটাস, আপনার পজিশন, আপনার ব্যক্তিত্বের উচ্চতা এগুলো কি আইনের ঊর্ধ্বে? যার কথা বললেন, ড. ইউনূস সাহেব, ইনি কি আইন-আদালতের ঊর্ধ্বে?'

ড. ইউনূসকে নিয়ে কাদের আরও বলেন, 'তাকে কি আওয়ামী লীগ শাস্তি দিয়েছে? যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন, তাদেরই মামলায় আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে সরকারের কী করণীয় আছে? সরকার কেন এখানে সমালোচনার সম্মুখীন হবে? এইটা তো যথাযথ নয়।'

তিনি বলেন, 'ব্যক্তির সামাজিক অবস্থানের কারণে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। ড. ইউনূসকে আওয়ামী লীগ নয়, সাজা দিয়েছেন আদালত।'

বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লিফলেট বিতরণের মতো লোকদেখানো কর্মসূচির আড়ালে বিএনপি গুপ্তহামলা এবং ভয়ংকর নাশকতার পরিকল্পনা করছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জনগণের যে অংশগ্রহণ তাতে এটা স্পষ্ট যে, ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

`অথচ বিএনপি এবং তাদের দোসররা একতরফাভাবে বিরোধিতা করছে। বিএনপি লিফলেট বিতরণ বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেটাই করুক না কেন, নির্বাচন থেকে পেছানোর কোনো সুযোগ নেই,' বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন অনুষ্ঠানের ব্যপারে আমরা অবিচল, অটল। আমাদের ওপর নির্বাচন অনুষ্ঠান ইতিহাস-অর্পিত দায়িত্ব। গণতন্ত্র রক্ষার দায়িত্ব। মুক্তিযুদ্ধের স্বাধীনতার আদর্শ রক্ষার দায়িত্ব। এই দায়িত্ব আওয়ামী লীগকে পালন করতেই হবে।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / ওবায়দুল কাদের / শ্রম আইন লঙ্ঘন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াত আমির
  • কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ আওয়ামীপন্থী আইনজীবীদের
  • কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত, কার কত টাকার সম্পত্তি
  • কাদেরসহ দণ্ডিত ৭ জনের অবস্থান শনাক্ত হলে গ্রেপ্তার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর
  • মানবতাবিরোধী অপরাধে হাসিনা, কামাল ও কাদেরসহ এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুদণ্ড

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net