Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
খুলে গেল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন, মেট্রোরেলের সব স্টেশন চালু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 09:40 am
Last modified: 31 December, 2023, 04:13 pm

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

খুলে গেল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন, মেট্রোরেলের সব স্টেশন চালু

বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন এক লাখ ত্রিশ হাজার থেকে দেড় লাখ মানুষ যাতায়াত করছে।
টিবিএস রিপোর্ট
31 December, 2023, 09:40 am
Last modified: 31 December, 2023, 04:13 pm
ছবি: রাজিব ধর

ঢাকায় মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হয়েছে। আজ রবিবার স্টেশন দুটি চালু হয়। এর মধ্য দিয়ে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনই চালু হলো।

শারমিন রহমান নামের এক বেসরকারি চাকুরিজীবী জানান, তার অফিস রাজধানীর বাংলামোটর এলাকায়। কারওয়ান বাজার স্টেশনটি চালু হওয়ায় যাতায়াতে তার অনেক সুবিধা হয়েছে।

তিনি বলেন, 'আগে আমাকে ফার্মগেট পর্যন্ত বাসে আসতে হতো। তারপর অফিস পর্যন্ত যেতে আরেকটি গাড়ি ধরতে হতো। কিন্তু এখন আর এই ঝামেলা নেই। আমি এখন কাওরান বাজার বা শাহবাগ যেখানেই নামি না কেন, সেখান থেকে সামান্য হেঁটেই অফিসে পৌঁছাতে পারব।'

গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী মার্চ থেকে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেনের পরিষেবা বাড়ানো হবে। তখন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো এই রুটেও রাত পর্যন্ত ট্রেন চলবে। এই রুটে সকাল ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলে।

তিনি আরো জানান, গত বছর থার্টি ফার্স্টের রাতে ওড়ানো ফানুস মেট্রোরেলের ক্যাটানারিতে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। এজন্য মেট্রোরেলের আশে-পাশের এক কিলোমিটার এলাকার মধ্যে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

বর্তমানে এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ যাত্রী প্রতিদিন মেট্রোরেলের ট্রেনে যাতায়াত করে থাকে।

গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। এর পর থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে ট্রেন থামছে।

উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করে।

তবে শিক্ষার্থী ও চাকুরিজীবীদের সুবিধার্তে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।

সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / কারওয়ান বাজার / শাহবাগ / এমআরটি-৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • রমজানের আগে কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • শাহবাগে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল-লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net