Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
৩ জানুয়ারি থেকে ৮ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2023, 06:05 pm
Last modified: 26 December, 2023, 06:10 pm

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল

৩ জানুয়ারি থেকে ৮ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

আগামী ৩ থেকে ১০ জানুয়ারি দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
টিবিএস রিপোর্ট
26 December, 2023, 06:05 pm
Last modified: 26 December, 2023, 06:10 pm
বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল। ফাইল ছবি। ছবি: এএফপি

আসন্ন জাতীয় নির্বাচনের আগে, নির্বাচনের সময়, এবং নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়তা করার জন্য ২০২৪ সালের ৩ জানুয়ারি থেকে সারাদেশে সেনা সদস্যদের মোতায়েন করা হবে।

আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সেনা সদস্যরা ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চিঠিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের অনুরোধ বিবেচনা করে আগামী ৩ থেকে ১০ জানুয়ারি দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার'-এর আওতায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা হবে।

প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক স্থানে সেনা সদস্যদের মোতায়েন করা হবে। জেলা/উপজেলা/পুলিশ স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করে এবং রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে এসব স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

চিঠিতে আরও বলা হয়, ২৯ ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগের একটি সমন্বয় সেল কার্যক্রম শুরু করবে। বাহিনী বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে।

এর আগে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৭ জানুয়ারির নির্বাচনের সময় নিরাপত্তা জোরদার করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেন।

অতীতের নির্বাচনে সেনা মোতায়েন

২০১৮ সালের ১১তম জাতীয় সংসদ নির্বাচনের সময় ৩৮৯টি উপজেলাজুড়ে ৩০ সদস্য সম্বলিত মোট ৪১৪ সেনা প্লাটুন মোতায়েন করা হয়েছিল। এছাড়া ওই সময়ে ১৮টি উপজেলায় নৌবাহিনীর ৪৮টি প্লাটুন মোতায়েন করা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী সশস্ত্র বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / সেনা মোতায়েন / সেনাবাহিনী / বাংলাদেশ সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিল অস্ট্রেলিয়া
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন
  • চুয়াডাঙ্গায় ভুট্টার জমিতে পাওয়া ৭ শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net