Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নির্বাচনে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই: কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2023, 02:10 pm
Last modified: 25 December, 2023, 02:16 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

নির্বাচনে বড় কোনো সংঘাতের আশঙ্কা নেই: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দেশ পরিচালনা করছি। সবকিছু শতভাগ পারফেক্ট এমন দাবি করি না। সমালোচনার কাজ হলে সমালোচনা হবে। সমালোচনা হলে শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।’
টিবিএস রিপোর্ট
25 December, 2023, 02:10 pm
Last modified: 25 December, 2023, 02:16 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কা করছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, 'নির্বাচনে বড় কোনো সংঘাত আমরা আশঙ্কা করছি না। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যারা ইলেকশনের পরিবেশকে দূষিত করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।'

আজ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনবিরোধী কোনো সহিংসতা আমরা সমর্থন করি না। এক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে আমরা তা সমর্থন করি। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান। তাদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব তাদের।'

তিনি বলেন, 'আমরা দেশ পরিচালনা করছি। সবকিছু শতভাগ পারফেক্ট এমন দাবি আমরা করি না। সমালোচনার কাজ হলে সমালোচনা হবে। সমালোচনা হলে শুদ্ধ হওয়ার সুযোগ থাকে।'

১৫ বছরে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে- সিপিডির এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, '৯২ হাজার কোটি টাকা কোথায় গেল? সেটি জানতে চাই। এই টাকা কোথায় গেছে? কোথায় আছে? সন্ধান দিলে জবাব দেব। আমাদের জানা নেই।'

তিনি বলেন, 'বদিউল আলম মজুমদার বিএনপির একজন খাস দালাল। বিএনপির রিজভী যা বলে উনিও তাই বলেন।'

এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'এখন বড়দিন উপলক্ষে আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের বাইরে, সম্ভবত ভারতে আছেন। যারা নিষেধাজ্ঞা, ভিসানীতি নিয়ে এত কথা বলছে, যারা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ভিসানীতি আমেরিকার বহুল প্রচলিত ঘোষণা। আমেরিকার পাঁচজন প্রতিনিধি আছে বাংলাদেশে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি।'

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন / আওয়ামী লীগ / নির্বাচন কমিশন / সংঘাত / আচরণবিধি / লুটপাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net