Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
প্রার্থিতা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 05:45 pm
Last modified: 24 December, 2023, 05:50 pm

Related News

  • কুমিল্লা-১০: আপিলে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা খারিজ, ধানের শীষে লড়বেন মোবাশ্বের আলম
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
  • চট্টগ্রাম-৪: বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল চেয়ে দুই ব্যাংকের আপিল
  • জাতীয় নির্বাচন: ৭৩.৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
  • নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

প্রার্থিতা বাতিলের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি: ইসি আলমগীর 

তিনি বলেন, ‘সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।’
টিবিএস রিপোর্ট
24 December, 2023, 05:45 pm
Last modified: 24 December, 2023, 05:50 pm
ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের শোকজ নির্বাচন কমিশন করে না। করেন রিটার্নিং অফিসাররা। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা, আইনের ধারায় মামলাও করা হয়েছে।

আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আলমগীর।

নির্বাচনী প্রচারণায় অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। অনেকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের ঘটনাও গণমাধ্যমে এসেছে। এই অবস্থায়, প্রার্থিতা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা– জানতে চাইলে ইসি আলমগীর বলেন, চট করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। 

'কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার' অভিযোগ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সময় শেষ হয়েছে কিনা এবং কী ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে ইসি আলমগীর বলেন, এখনো ২৪ ঘণ্টা হয়নি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হবে।

আলমগীর বলেন,'কার প্রার্থিতা বাতিল করব, কার প্রার্থিতা বাতিল করব না, সেটি অগ্রিম বলা যাবে না। রিপোর্ট দেখার পর দেখতে হবে, সেখানে কী আছে। রিপোর্ট হাতে আসলে তখন আমরা বসব, আলোচনা করে দেখব এবং নিয়ম অনুযায়ী তাকেও তো আমাদের শুনতে হবে। তাকে বলতে হবে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে। এই বিষয়ে আপনার বক্তব্য কী। তারপর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে।'

তিনি বলেন, 'সব জায়গায় কঠিন বার্তা দেয়া হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করেন। প্রার্থীদের কথা তো শুনতে হবে। ছোট অপরাধে বড় শাস্তি দেয়া যায় না।'

'নির্বাচনী ডামাডোল সবখানেই চলছে। সব দল নির্বাচনে এলে আরও ব্যালান্সড ভোট হতো। এটাকে একতরফা বলা যাবে না। কারণ, অনেক দল অংশ নিয়েছে। বিএনপি এলে ভালো হতো। বিএনপি না আসায় ভোট করা কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে। নির্বাচন একপেশে হচ্ছে না'- বলেও মন্তব্য করেন তিনি।  

Related Topics

টপ নিউজ

ইসি আলমগীর / প্রার্থিতা বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • কুমিল্লা-১০: আপিলে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা খারিজ, ধানের শীষে লড়বেন মোবাশ্বের আলম
  • আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
  • চট্টগ্রাম-৪: বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল চেয়ে দুই ব্যাংকের আপিল
  • জাতীয় নির্বাচন: ৭৩.৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল
  • নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net