Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
জানুয়ারিতে পুরোদমে চালু হবে মেট্রোরেল, পেছাবে এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ চালু হওয়া

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
22 December, 2023, 11:05 am
Last modified: 22 December, 2023, 11:15 am

Related News

  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

জানুয়ারিতে পুরোদমে চালু হবে মেট্রোরেল, পেছাবে এক্সপ্রেসওয়ের পূর্ণাঙ্গ চালু হওয়া

জাহিদুল ইসলাম
22 December, 2023, 11:05 am
Last modified: 22 December, 2023, 11:15 am
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস

ঢাকার দুই মেগাপ্রকল্প উত্তরা-মতিঝিল মেট্রোরেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্ধোধন হয়েছে প্রায় দুই মাস আগে। তবে সব স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় মেট্রোরেলের দুটি স্টেশন এখনও চালু করা যায়নি। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ২৪.২৩ কিলোমিটার নির্মাণে কর্তৃপক্ষ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে—যার ফলে এক্সপ্রেসওয়েটি পুরোদমে চালু হতে বিলম্ব হতে পারে।

বহুল আলোচিত মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেপ্টেম্বর থেকে গত চার মাসে আংশিকভাবে খোলা হয়েছে। 

ঢাকা মেট্রোরেলের মোট স্টেশন ১৭টি। এর মধ্যে শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের নির্মাণ কাজ এখনও চলছে। অন্যদিকে এখনও অবকাঠামো কাজের বড় অংশ বাকি থাকায় আগামী বছরের মাঝামাঝি সময়েও এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক অবশ্য আগামী বছরের শুরুতেই মেট্রোরেল পুরোপুরি চালু হবে বলে আশা করছেন।

গত ১৩ ডিসেম্বর মেট্রোরেলের টিএসসি ও বিজয় সরণী স্টেশন দুটো চালু করে সিদ্দিক বলেছিলেন, তাদের লক্ষ্য ডিসেম্বরের মধ্যেই যেসব স্টেশন বাকি রয়েছে, সেগুলো খুলে দিয়ে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো অংশ চালু করার। 

মেট্রোরেল পূর্ণাঙ্গ চালু হলে চলাচলের সময়ও বাড়বে জানিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমাদের ইচ্ছে আছে পুরোপুরি মেট্রোরেল চালু হলে সময়ও বাড়ানো হবে। তখন রাত ৮টা পর্যন্ত চলবে। আর যাদের পাস আছে তারা সাড়ে ৮টা পর্যন্ত চড়তে পারবেন।'

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনে অভ্যন্তরীণ ডেকোরেশন ও সিঁড়ির কাজ করছেন শ্রমিকরা। মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে আগেই। 

বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রো চলছে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। পর্যায়ক্রমে এ সময় বাড়ানো হবে বলে জানিয়েছে ডিটিএমসিএল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। 

ভূমি জটিলতায় চ্যালেঞ্জে এক্সপ্রেসওয়ের কাজ

আংশিক চালু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শতভাগ কাজ আগামী জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও ভূমিসহ বিভিন্ন জটিলতায় প্রকল্পের কাজে গতি কমেছে।

প্রকল্প পরিচালক এএইচএমএস আকতার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের ৭৫ শতাংশ অগ্রগতি হয়েছে। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত অগ্রগতি ছিল ৭০ শতাংশ। এ হিসাবে গত তিন মাসে মাত্র ৫ শতাংশ অগ্রগতি হয়েছে।

সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, তেজগাঁও রেলস্টেশন থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত দিন-রাত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তবে মালিবাগ থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত রেললাইনের পাশের অবৈধ স্থাপনা ভাঙার কাজ তিন মাস আগে শেষ হলেও এ অংশে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়নি।

প্রকল্পটির মূল লাইনের প্রায় পুরোটাই রেললাইন ধরে নির্মাণ করা হলেও এই অংশে ভবিষ্যতে আরও চারটি রেললাইন নির্মাণের পরিকল্পনা থাকায় জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। প্রকল্প কর্তৃপক্ষ এক্সপ্রেসওয়ের এই অংশের কয়েকটি পিলার অতীশ দীপঙ্কর রোডে স্থাপন করতে চাইলেও আপত্তি জানিয়েছে সিটি করপোরেশন।

আবার মগবাজার রেলগেট থেকে কাঁটাবন হয়ে পলাশী পর্যন্ত একটি লিংক লাইন নির্মাণে কারওয়ান বাজার এলাকায় লেক ভরাটের কাজ শেষ হলেও পিলার স্থাপনের কাজ শুরু হয়নি। তেজগাঁও রেলস্টেশন এলাকায় দেখা গেছে, পিলার স্থাপনের কাজ বেশ কয়েক মাস আগে শেষ হলেও গার্ডার স্থাপনের কাজে এ অংশে কোনো অগ্রগতি নেই।

বেশ কিছু চ্যালেঞ্জের কারণে ১৯.৭৩ কিলোমিটার মূল লাইন ও ২৭ কিলোমিটার র‌্যাম্প মিলে ৪৬.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ করা কঠিন হবে বলে মনে করেন সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন।

তিনি বলেন, 'বেশ কিছু জায়গায় অ্যালাইনমেন্টে সমস্যা ছিল। এর মধ্যে রেলওয়ের সাথে সমস্যার সমাধান হয়েছে। সিটি করপোরেশন, রাজউকসহ অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

'জুনের মধ্যে কাজ শেষ করা কঠিন হবে। তবে এ লক্ষ্যটা সামনে রেখেই কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।'

গত ২ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২২.৫ কিলোমিটার অংশ উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দফায় মূল লাইনের ১১.৫ কিলোমিটার এবং র‌্যাম্প অংশের ১১ কিলোমিটার উদ্বোধন করা হয়েছে।

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ৮.২৩ কিলোমিটার মূল লাইন এবং ১৬ কিলোমিটার র‌্যাম্প ও সংযোগ লাইন মিলে মোট ২৪.২৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে হবে।

এই লক্ষ্য পূরণ কতটা সম্ভব, এ বিষয়ে জানতে চাইলে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক অধ্যাপক ড. শামসুল হক টিবিএসকে বলেন, 'কোনো ধরনের জটিলতা না থাকলে আর নিষ্কণ্টক জমি পাওয়া গেলে এই লক্ষ্য পূরণ হয়তো সম্ভব ছিল।' 

তবে এই লক্ষ্য পূরণ করতে হলে বিনিয়োগকারীর সর্বোচ্চ প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদিচ্ছা দরকার। তা না হলে সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি। 

Related Topics

টপ নিউজ

মেট্রো / মেট্রোরেল / মেট্রোরেল চালু / এলিভেটেড এক্সপ্রেসওয়ে / ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net