Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মোহনগঞ্জ এক্সপ্রেস: তেজগাঁও স্টেশনের এই ‘রেলওয়ে ম্যান’-এর অন্যদের বাঁচানোর প্রাণান্ত চেষ্টা

বাংলাদেশ

নাঈম আলী
21 December, 2023, 08:10 pm
Last modified: 21 December, 2023, 08:31 pm

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

মোহনগঞ্জ এক্সপ্রেস: তেজগাঁও স্টেশনের এই ‘রেলওয়ে ম্যান’-এর অন্যদের বাঁচানোর প্রাণান্ত চেষ্টা

দেখতে দেখতে ট্রেন সামনে এলো, কোচগুলো একের পর এক বেরিয়ে যেতে লাগল। ঠিক মাঝখানের অংশে পার্বতের চোখ আটকে গেল। পরপর তিনটে বগিতে দাউদাউ করে আগুন জ্বলছে।
নাঈম আলী
21 December, 2023, 08:10 pm
Last modified: 21 December, 2023, 08:31 pm
পার্বত আলী। ছবি: নাঈম আলী/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরবেলা। তেজগাঁও রেলওয়ে স্টেশন কুয়াশায় ঢেকে আছে। সহকারী স্টেশন মাস্টার পার্বত আলী মোহনগঞ্জ এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছেন।

ট্রেনটির গন্তব্য ঢাকা। ছেড়ে এসেছে নেত্রকোণা থেকে। একটু পরে তেজগাঁও স্টেশনে ঢুকবে।

পার্বত আলীর কাছে ওই সকালটা আর দশটা দিনের মতোই ছিল। প্রতিদিনকার সেই একই রুটিন, ব্যত্যয় ঘটার কোনো অবকাশ থাকার কথা নয়।

ভোর ৪টা ৫৫ মিনিটে দূরে কুয়াশা ভেদ করে ট্রেনের ছায়া দেখা গেল। কিন্তু কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে।

'প্রথমে ট্রেনটা নজরে এলো; গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। তারপর চিৎকার শুনলাম,' বৃহস্পতিবার বিকেলে স্টেশনের দশদিক সামলাতে সামলাতেই ওইদিনের ঘটনা বর্ণনা করছিলেন পার্বত আলী।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আগুনে পুড়ে যাওয়া একটি কোচ। ছবি: রাজীব ধর/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

দেখতে দেখতে ট্রেন সামনে এলো, কোচগুলো একের পর এক বেরিয়ে যেতে লাগল। ঠিক মাঝখানের অংশে পার্বতের চোখ আটকে গেল। পরপর তিনটে বগিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

'কিছু ভাবারও সময় পাইনি। দৌড় দিলাম কন্ট্রোল রুমের দিকে, ডেঞ্জার সিগন্যাল দিলাম, লাল পতাকাটা নিয়ে ট্রেনের দিকে নাড়াতে শুরু করলাম।'

পরের ঘটনাগুলো পার্বত আবছাভাবে মনে করতে পারেন।

'মাথায় কেবল ছিল কত দ্রুত সামলাতে পারব। ভয় পেয়ে গেছিলাম, কেবল দোয়া করছিলাম। তিনটা কোচে আগুন জ্বলছে, ভেতরে মানুষ পোরা। আগুন ছড়িয়ে গেলে সবাই মারা যাবে,' পার্বত বলেন।

ভোর ৫টা পনেরোয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে হাজির হয়। আগুন নেভানো হয় ৫টা ৫০-এ।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পুড়ে যাওয়া কোচ। ছবি: রাজীব ধর/দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

সকাল ৬টা ২০ মিনিটে পার্বত 'টিএক্সআর ফিট' ঘোষণা করেন। এর অর্থ ট্রেনটি আবার যাত্রার জন্য প্রস্তুত।

৬টা ২৫ মিনিটের মাথায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে সমর্থ হন পার্বত আলী।

'আমি আমার কাজ করেছি। কিন্তু মানুষ মারা গেছে,' আক্ষেপ নিয়ে বলেন এই রেলওয়েকর্মী।

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক মা ও সন্তানসহ মোট চারজন নিহত হন। পার্বত আলী ওই সময় দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নিতে না পারলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা ছিল।

Related Topics

টপ নিউজ

মোহনগঞ্জ এক্সপ্রেস / ট্রেনে আগুন / অগ্নিসংযোগ / স্টেশন মাস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • ভারতের ছত্তিশগড়ে অর্ধডজন মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আহত ৭ পুলিশ
  • প্রথম আলোর কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৫ জন কারাগারে
  • প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর-লুটপাট-অগ্নিসংযোগ: ক্ষয়ক্ষতির পরিমাণ ৩২ কোটি টাকা
  • নাশকতাকারীদের ঢাকা মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: ডিএমপি কমিশনার

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net