Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
অসহযোগ আন্দোলন, ২৪ ডিসেম্বর দেশব্যাপী অবরোধের ঘোষণা বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2023, 04:05 pm
Last modified: 20 December, 2023, 04:45 pm

Related News

  • কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

অসহযোগ আন্দোলন, ২৪ ডিসেম্বর দেশব্যাপী অবরোধের ঘোষণা বিএনপির

দলটি ভোটারদের প্রতি ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করারও আহ্বান জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
20 December, 2023, 04:05 pm
Last modified: 20 December, 2023, 04:45 pm

আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের অসহযোগ আন্দোলনের পদক্ষেপ ঘোষণা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের কোনো মামলায় আদালতে হাজির না হওয়ার আহ্বান জানান।

এছাড়া আজ থেকে কর, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ স্থগিত করে সরকারকে সহযোগিতা না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি ২১, ২২ ও ২৩ ডিসেম্বর তাদের অসহযোগ আন্দোলনের সমর্থনে প্রচারণা চালাবে।

সূত্র জানিয়েছে, জামায়াতসহ আরও কয়েকটি দল অনুরূপ কর্মসূচি পালন করবে।

রিজভী বলেন, 'মিথ্যা ও গায়েবি মামলায় আসামি দলের লাখ-লাখ নেতাকর্মীকে আজ থেকে আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে হবে।'

এছাড়া দলটি ভোটারদের প্রতি ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করারও আহ্বান জানিয়েছে।

নির্বাচনের সময় রিটার্নিং অফিসার ও পোলিং এজেন্টদের দায়িত্ব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, 'নির্বাচনের নামে গেম খেলবেন না। ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন তার তালিকা ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে।'

জনগণের উদ্দেশে রিজভী আরও বলেন, 'সরকার ব্যাংকিং খাতের মাধ্যমে [দেশের] সিংহভাগ অর্থ লুট করেছে। তাই ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না তা ভেবে দেখুন।'

পরে আরেকটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী ২৪ ডিসেম্বর দেশব্যাপী সকাল–সন্ধ্যা অবরোধের আহ্বান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মিথ্যা মামলায় আসামি বিএনপির নেতা-কর্মীরা এখন থেকে আদালতে হাজিরা দেবেন না। সিনিয়র নেতাসহ কারাবন্দি নেতাকর্মীদের জামিন চাওয়া হবে; আটক নেতারা মু্ক্তি পাওয়ার পর অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালতে হাজির হবেন না । বিএনপিপন্থী আইনজীবীরা কারাগারে বন্দি নেতাদের মুক্ত করার মামলার বিষয়ে কেবল আদালতে যাবেন।'

এর আগে ১৯ ডিসেম্বর সরকারের পদত্যাগের দাবিতে চলমান এক দফা আন্দোলনের অংশ হিসেবে আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছিল বিএনপি।

১০ ডিসেম্বর ১২–১৩ ডিসেম্বর আরেক দফা অবরোধের ডাক দেয় বিএনপি।

৩০ অক্টোবর থেকে শুরু করে আজকের ঘোষণাসহ বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো ১১ দফা অবরোধ ঘোষণা করেছে।

এর আগে ৪ ডিসেম্বর বিএনপি সড়ক, রেল ও নৌপথে দশম দফা ঘোষণা করে যা শেষ হয় ৮ ডিসেম্বর।

নভেম্বরজুড়ে বেশিরভাগ দিনেই দেশে হরতাল এবং অবরোধ ছিল।

গত ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সমাবেশের জেরে সংঘর্ষ, মৃত্যু ও সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল তাদের দাবি আদায়ে কট্টর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আসছে।

Related Topics

টপ নিউজ

অবরোধ / অসহযোগ আন্দোলন / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • কাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ
  • রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net