Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
উত্তর জনপদ কাঁপছে শীতে, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রতিনিধি
12 December, 2023, 11:55 am
Last modified: 12 December, 2023, 11:57 am

Related News

  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

উত্তর জনপদ কাঁপছে শীতে, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরাঞ্চল প্রতিনিধি
12 December, 2023, 11:55 am
Last modified: 12 December, 2023, 11:57 am
ছবি: টিবিএস

বৈরী আবহাওয়ার পর গত তিন দিন থেকে উত্তরাঞ্চলের জনপদগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। এরপর রাতভর বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা ঝরতে থাকে। ফলে নেমে যাচ্ছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ মোবাইল এ তথ্য নিশ্চিত করে জানান, 'চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এমনকি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও তেঁতুলিয়ায়। গতকাল সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।'

এদেিক সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনের লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকাল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে। শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা একটু বেশি। এমন পরিস্থিতিতে মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে নিম্ন-আয়ের খেটে খাওয়া মানুষ ও কৃষকদের।

ছবি: টিবিএস

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় মানুষ এ আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হচ্ছে। শীত নিবারণে মানুষ গরম কাপড় পরিধানের পাশাপাশি চা পান করতে ভিড় করছে চায়ের দোকানে।

নওগাঁর বদলগাছী আবহাওয়া কৃষি পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার দেশের মধ্যে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগি সেলসিয়াস।

বদলগাছীর দিনমজুর খলিলুল্লাহ বলেন, 'কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা। এ ঠান্ডার কারণে রাতে ঠিকমতো ঘুম হয় না। সকালে কাজে বের হতে হলে মোটা কাপড় ও চাদর গায়ে দিতে হচ্ছে। তারপরও বাতারে কারণে বেশি ঠান্ডা মনে হয়। কাজও ঠিকমতো করা যাচ্ছে না।'

শহরের বরুনকান্দি এলাকার কৃষক সাইদুল বলেন, 'বোরো আবাদের বীজতলা তৈরি করতে হচ্ছে। কাজের মানুষের দাম বেশি। তাই নিজেই কাজে নেমেছি। শীতের মধ্যে পানিতে নেমে কাজ করতে হাত-পা হিম হয়ে যাচ্ছে। সেই সাথে কষ্টও বেড়েছে।'

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, শীতের সময় তাপমাত্রা বেড়ে যাওয়া এবং কম হওয়াটাই স্বাভাবিক। এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

শীত / আবহাওয়া / উত্তরাঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির আভাস; পাহাড়ে ভূমিধসের শঙ্কা
  • বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net